সৎ ব্যবসায়ীদের জন্য ইসলাম কী কী মর্যাদা ঘোষণা করেছেন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: সৎ উপার্জনও একটি ফরজ ইবাদাত। ইসলামে সৎ ব্যবসায়ীদের কিয়ামতে শহিদদের সঙ্গী হওয়ার ঘোষণা দিয়েছে। উদ্দীপকে দেখা যায়, যখন অসাধু ব্যবসায়ীরা পণ্য গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য করছে, তখন সৎ ব্যবসায়ীরা নিজেদের পেশা নিয়ে ঝুঁকিতে আছেন । এরূপ সৎ ব্যবসায়ীদের মর্যাদার কথা বর্ণনা করে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “সৎ ব্যবসায়ীরা কিয়ামতের দিন শহিদদের সঙ্গী হবে।” (মুসতাদরাক হাকিম) ব্যবসায় লাভ-লোকসানের ঝুঁকি থাকে। এজন্য ব্যবসায়ীরা অধিক মুনাফা ও লোভের বশবর্তী হয়ে মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজির আশ্রয় নিয়ে থাকে ৷ অথচ এগুলো খুবই গর্হিত কাজ। এ কাজগুলো পরিহার করে যারা সততা, নিষ্ঠা ও খোদাভীরুতার সাথে ব্যবসায় করে তারা এর প্রতিদানস্বরূপ পরকালে ইসলামের জন্য জীবন উৎসর্গকারী শহিদদের সাথে থাকবে। সৎভাবে ব্যবসায় করলে লোকসান হওয়ার সম্ভাবনা তো নেই বরং মহামূল্য পুরস্কার রয়েছে পরকালে ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সৎ ব্যবসায়ীদের জন্য ইসলাম কী কী মর্যাদা ঘোষণা করেছেন? উদ্দীপকের আল…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর