“?” স্থানে কী নির্দেশ করে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে '?' স্থানে ইসলামি ব্যাংকিং-এর বিনিয়োগ পদ্ধতি নির্দেশ করে । ইসলামি ব্যাংকিং বলতে এমন আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যার মৌলিক বিধান, নীতিমালা ও কর্মপদ্ধতিতে ইসলামি শরিয়াহর মূলনীতি অনুসরণের সুস্পষ্ট অঙ্গীকার থাকবে এবং যার সকল প্রকার কাজকর্মও আদান-প্রদান হবে সুদের লেনদেন থেকে সম্পূর্ণমুক্ত । বিনিয়োগের ক্ষেত্রে ইসলামি ব্যাংকগুলো শরিয়াহ অনুমোদিত যেসব পদ্ধতি সাধারণভাবে অনুসরণ করে সে পদ্ধতিগুলোকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। ক. অংশীদারি পদ্ধতি : ১. মুদারাবা লাভ-লোকসানের ভিত্তিতে কোনো উদ্যোক্তাকে ব্যাংক কর্তৃক নির্দিষ্ট মেয়াদে ঝুঁকিপূর্ণ পুঁজি বিনিয়োগ অথবা প্রকল্পে অর্থায়ন । মুশারাকা : উৎপাদনশীল বিনিয়োগে লাভ ও ক্ষতি বনের অংশীদারিত্ব। খ. মালিকানায় শরিকানা বা শিরকাতুল মিলক এর ভিত্তিতে ভাড়ায় ব্রুয় : হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিলক গ. ক্রয়-বিক্রয়ের পদ্ধতি : ১. বাই মুরাবাহা : বাই মুরাবাহা হলো নির্ধারিত ও সম্মত লাভের ভিত্তিতে গ্রাহকের কাছে পণ্য বিক্রি করা। ২.বাই মুয়াজ্জাল : বাই মুয়াজ্জাল বলতে ব্যাংক কর্তৃক মুনাফার উদ্দেশ্যে গ্রাহকের নিকট বাকিতে পণ্য ক্রয়-বিক্রয়কে বোঝায়। ৩.বাই সালাম : বাই সালাম এমন এক ব্যবসায়িক চুক্তি যার আওতায় ভবিষ্যৎ কোনো নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহের শর্তে ব্যাংক মালের দাম আগাম পরিশোধ করে। ৪. বাই ইসতিসনা : ইসতিসনা হলো নির্দিষ্ট পণ্য উৎপাদন বা নিৰ্মাণ করে বিক্রয়ের চুক্তি, যাতে উৎপাদনকারী বা নির্মাতা কর্তৃক উত্ত পণ্য তৈরি বা নির্মাণের পর গ্রাহককে সরবরাহ করার বাধ্যবাধকতা থাকে ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
“?” স্থানে কী নির্দেশ করে? ব্যাখ্যা কর ।
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর