মিসেস আমিনার দানের বিষয়টি চিহ্নিতপূর্বক পূর্ববর্তী ও বর্তমান দানের মধ্যে কোনটিকে তুমি উত্তম বলে মনে কর? তোমার মতের পক্ষে যুক্তি দাও ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মিসেস আমিনার দানের বিষয়টি যাকাত। কোনো মুসলিমের নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে শারিয়ত কর্তৃক নির্ধারিত খাতে ব্যয় করাকে যাকাত বলে । মিসেস আমিনার পূর্ববর্তী এবং পরবর্তী দানের মাঝে আমি পরবর্তী দানকে উত্তম মনে করি ৷ কারণ যাকাতের মূল উদ্দেশ্য হলো মৌলিক অধিকার পূরণ। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা লাভের অধিকার। যুক্তিযুক্ত বিষয় হলো যার যেই মৌলিক অধিকার প্রয়োজন তাকে সেই অধিকার দিতে হবে। একজন খাদ্যের অভাবে আছে তাকে বস্ত্র বা বাসস্থান দিলে সেই অভাব পূরণ হবে না তেমনি আরেকজনের শিক্ষা ও চিকিৎসা অভাবে ভুগছে তাকে খাদ্য বা বস্ত্র দিলে তার প্রয়োজন পূরণ হয় না ৷ উদ্দীপকে মিসেস আমিনা প্রথমত গরিবদের মাঝে ঢালাওভাবে শাড়ি লুঙ্গি বিতরণ করতেন। সেখানে অনেক গরিবদের হয়তো শাড়ি লুঙ্গির প্রয়োজন ছিল না। পরবর্তীতে তিনি দুজন গরিব ও মেধাবী ছাত্রের একাদশ শ্রেণির ভর্তির খরচ বাবদ দশ হাজার টাকা দান করেন । যা যাকাতের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই আমার মতে মিসেস আমেনার বর্তমান দানটি বেশি উত্তম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মিসেস আমিনার দানের বিষয়টি চিহ্নিতপূর্বক পূর্ববর্তী ও বর্তমান দানের…
উদ্দীপক
কুমিল্লা ক্যাডেট কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর