উদ্দীপকের আলোকে ইসলামি অর্থব্যবস্থার সাথে প্রচলিত অর্থব্যবস্থার তুলনামূলক আলোচনা কর ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ইসলামি অর্থব্যবস্থা ও প্রচলিত অর্থব্যবস্থার মধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে। ইসলামি অর্থব্যবস্থা ও প্রচলিত অর্থব্যবস্থার পার্থক্য হলো— ১. ইসলামি অর্থব্যস্থার নীতিমালা তত্ত্ব ও সূত্র কুরআন ও সুন্নাহ হতে উৎসারিত । প্রচলিত অর্থ ব্যবস্থায় নীতি, তত্ত্ব ও সূত্র মানব রচিত। ২. ইসলামি অর্থব্যবস্থা বস্তুগত কল্যাণের পাশাপাশি রুহানি বা আধ্যাত্মিক কল্যাণের ওপর জোর দেওয়া হয়। প্রচলিত অর্থ ব্যবস্থায় রুহানি লাভ ক্ষতি বলতে কিছু নেই। এটা তাদের কাছে কল্পনা বিলাসমাত্র। ৩. ইসলামি অর্থব্যবস্থায় তাকওয়ার মূল্য অনেক বেশি। এটা আল্লাহর অনুমোদিত পথ। প্রচলিত অর্থব্যবস্থায় ব্যক্তি স্বার্থ বা রাষ্ট্র স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। ৪. ইসলামি অর্থব্যবস্থায় আখেরাতের চিন্তা প্রাধান্য পায়। প্রচলিত অর্থ ব্যবস্থায় দুনিয়ার চিন্তা প্রাধান্য পায়। • ৫. ইসলামি অর্থ ব্যবস্থায় হারাম হালাল বেছে চলা হয়। প্রচলিত অর্থব্যবস্থায় বৈধ অবৈধ বিষয়ে কোনো বালাই নেই। ৬. ইসলামি অর্থব্যবস্থায় মানুষকে ভোগের চেয়ে ত্যাগের নির্দেশ দেয়। প্রচলিত অর্থব্যবস্থায় ভোগের প্রবণতা বাড়ানোর প্রতি বেশি উৎসাহ দেয় । পরিশেষে বলা যায়, ইসলামি অর্থব্যবস্থা ও প্রচলিত অর্থব্যবস্থার ভিতর উল্লিখিত পার্থক্য রয়েছে। ইসলামি অর্থব্যবস্থা মহান আল্লাহ দেওয়া পথ আর প্রচলিত অর্থব্যবস্থা মানব রচিত ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ইসলামি অর্থব্যবস্থার সাথে প্রচলিত অর্থব্যবস্থার তুল…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর