মুরাদের ভূমিকাটি কীসের শামিল? ব্যাখ্যা কর।
উত্তর: মুরাদের ভূমিকাটি সৃষ্টির সেবা সম্পর্কিত জীবজন্তুর প্রতি সেবার শামিল । সৃষ্টির সেবাকে আরবিতে বলা হয় খিদমাতুল খালক । আল্লাহ তায়ালার সকল সৃষ্টি জীবের প্রতি দয়া, অনুগ্রহ, সহযোগিতা, ভালোবাসাকে খিদমাতুল খালক বলে। মুরাদ গর্তে পড়ে যাওয়া একটি কুকুরের বাচ্চাকে উপরে তুলে দেয়। যাতে সৃষ্টির প্রতি দায়িত্ব প্রকাশ পায় । সৃষ্টির প্রতি মানুষের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পশুপাখি, কীটপতঙ্গ, উদ্ভিদরাজি ইত্যাদি সৃষ্টির প্রতিও মানুষকে সেবার হাত বাড়াতে হয়। নয়তো আল্লাহর খলিফা ও শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষের দায়িত্ব অপূর্ণ থেকে যাবে। কাজেই পশুপাখির প্রতি যত্ন নেওয়া প্রয়োজন। বুখারি শরিফের হাদিসে এসেছে, এক পাপী রমণী তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোয় তার সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং সৃষ্টি জীবজন্তুর প্রতি দয়া ও যত্নশীল হওয়া একান্ত প্রয়োজন । উদ্দীপকের মুরাদের ভূমিকাটিও ছিল এমন। যার মাধ্যমে জীবজন্তুর প্রতি দয়া-ভালোবাসা ও দায়িত্ব প্রকাশ পেয়েছে ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মুরাদের ভূমিকাটি কীসের শামিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
কুমিল্লা ক্যাডেট কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর