উদ্দীপকে উল্লিখিত মারজানের কর্মকান্ডে ইসলামের কোন ধরনের ইক্তিতে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মারজানের কর্মকান্ডে যাকাত বিধানের ইঙ্গিত পাওয়া যায়। 'যাকাত' আরবি শব্দ। যার আভিধানিক অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া ইসলামি পরিভাষায়, কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে (৮টি খাতে) বায় করাকে যাকাত বলে। উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ী মারজান সাহেব ও প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে তার সম্পদের হিসাব করে নির্ধারিত পরিমাণ (অর্থাৎ শতকরা ২.৫০ টাকা) হারে নির্দিষ্ট খাত (যাকাত আদায়ের আটটি খাতে) দান করেন। যা ইসলামের যাকাত বিধানের সাদৃশ্যপূর্ণ। অতএব জনাব মারজানের কাজটি যাকাত আদায়ের কাজ। যাকাত ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। যাকাত গরিবের অধিকার। এর মাধ্যমে আল্লাহ তায়ালা ধনী-গরিবের বৈষম্য হ্রাস করেন। ধনীদের সম্পদ পবিত্র করেন। এর মাধ্যমে সম্পদ পরিশুদ্ধ হয় এবং বৃদ্ধি পায়। যাকাতকে মহানবি (স.) ইসলামের সেতুবন্ধ হিসেবে উল্লেখ করেছেন। রাসুল (স.) বলেছেন- 'যাকাত হলো ইসলামের সেতুবন্ধ।' (বায়হাকি)
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মারজানের কর্মকান্ডে ইসলামের কোন ধরনের ইক্তিতে পাও…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর