শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জনাব সেলিমের রাষ্ট্রীয় কোষাগারে বণ্টনের পদ্ধতিটি ইসলামের কোন বিধানের সাথে সামঞ্জস্যপণ- ব্যাখ্যা কর।

উত্তর: জনাব সেলিমের ধান বণ্টন পদ্ধতি ইসলামের উশর' বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ । বায়তুল মালের আয়ের অন্যতম উৎস হচ্ছে উশর। মুসলিম 1 মালিকানাধীন ভূমির একটি বিরাট অংশের বার্ষিক রাজস্ব প্রদানকে উশর বলা হয় । এ ব্যাপারে কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, এগুলোর ফল খাও যখন ফলবান হয় এবং এগুলোর ফসল কাটার সময় আল্লাহর হক আদায় করো আর সীমা অতিক্রম করো না। (সূরা আল- আনআম : ১৪১) হাদিসে এ সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে; আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, নবি করিম (সা.) বলেন, যে ভূমির পানি সরবরাহ বৃষ্টি, ঝরনা কিংবা নদী থেকে হয়ে থাকে, তার ফসলের দশ ভাগের এক ভাগ উশর হিসেবে গ্রহণ করা হবে । আর যে জমিতে (কূপ খনন করে) পানি সেচ করা হয়, তার ফসলের বিশ ভাগের এক ভাগ গ্রহণ করা হবে। ইসলামি শরিয়ত উশরি জমির ধরন ও প্রকৃতি নির্ধারণ করে নিয়েছে- ১. আরব উপদ্বীপের সব জমি । ২. স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে এমন এলাকার জমি। ৩. যুদ্ধ জয়ের পর মুজাহিদদের মাঝে বন্টন করে দেওয়া বিজিত এলাকার জমি। ৪. বৃষ্টি, নদী ও ঝরনার পানিতে সিক্ত পতিত ও খারাজি জমি। ৫. মুসলিমদের আবাদি জমিতে রূপান্তরিত বসতবাড়ি যা উশরি পানি দ্বারা সিক্ত হয়। ৬. সব আবাদি জমি মুসলিমদের মালিকানাভুক্ত। এসব জমিতে উৎপন্ন ফসলের উৎপাদনের ধরনভেদে দশ ভাগের এক ভাগ বা বিশ ভাগের এক ভাগ উশর আদায় করা হবে। উদ্দীপকে সেলিম তার জমিতে উৎপাদিত ৫০০০ কেজি ধানের মধ্যে ২৫০ কেজি ধান রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়। অর্থাৎ সে উৎপন্ন ফসলের ২০ ভাগের এক ভাগ উশর হিসেবে আদায় করে। তাই তার এ বণ্টন পদ্ধতি উপর হিসেবে গণ্য হবে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে জনাব সেলিমের রাষ্ট্রীয় কোষাগারে বণ্টনের পদ্ধতিটি ইসলামের …

উদ্দীপক

সেলিম একজন কৃষক। তিনি এ বছর সেচ প্রকল্পের আওতায় তার জমিতে উৎপাদিত ৫০০০ কেজি ধানের মধ্যে ২৫০ কেজি ধান রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। সংসারের খরচ শেষে প্রায় ১,০০,০০০ টাকা তিনি ইমাম সাহেবের পরামর্শে জেলা সদরে অবস্থিত সুদবিহীন ব্যাংকে রাখেন। কিন্তু তার প্রতিবেশী মন্টু তাকে বলেন, তোমার টাকা নিকটের যেকোনো ব্যাংকে রাখলেই পারতে। কারণ সব ব্যাংকই এক । কেউ লাভ এবং কেউ সুদ বলে গ্রাহককে সুবিধা দেয় ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023

উত্তর

বিবাহ সংঘটিত হওয়ার জন্য কনেপক্ষ বরপক্ষকে পূর্ব চুক্তিমতো যে অর্থসম্পদ প্রদান করে তাকে যৌতুক বলে।

উত্তর

পবিত্রতা ইমানের অর্ধাংশ। পবিত্র সম্পদ হালাল আর অপবিত্র সম্পদ হারাম। ধনসম্পদের জাকাত দিলে অবশিষ্ট সম্পদ পবিত্র হয়ে যায়। আর জাকাত না দিলে তা অপবিত্র থাকে এবং হালাল হয় না। অতএব, সম্পদ পবিত্রকরণের ক্ষেত্রে জাকাতের গুরুত্ব অপরিসীম। বস্তুত সম্পদের জাকাত দিলে তা পবিত্র হয় এবং তাতে বরকত হয়। রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, “যে ব্যক্তি তার সম্পদের জাকাত প্রদান করে, তার সম্পদের অপবিত্রতা দূর হয়।” (কানযুল উম্মাহ )

উত্তর

জনাব সেলিমের ধান বণ্টন পদ্ধতি ইসলামের উশর' বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ । বায়তুল মালের আয়ের অন্যতম উৎস হচ্ছে উশর। মুসলিম 1 মালিকানাধীন ভূমির একটি বিরাট অংশের বার্ষিক রাজস্ব প্রদানকে উশর বলা হয় । এ ব্যাপারে কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, এগুলোর ফল খাও যখন ফলবান হয় এবং এগুলোর ফসল কাটার সময় আল্লাহর হক আদায় করো আর সীমা অতিক্রম করো না। (সূরা আল- আনআম : ১৪১) হাদিসে এ সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে; আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, নবি করিম (সা.) বলেন, যে ভূমির পানি সরবরাহ বৃষ্টি, ঝরনা কিংবা নদী থেকে হয়ে থাকে, তার ফসলের দশ ভাগের এক ভাগ উশর হিসেবে গ্রহণ করা হবে । আর যে জমিতে (কূপ খনন করে) পানি সেচ করা হয়, তার ফসলের বিশ ভাগের এক ভাগ গ্রহণ করা হবে। ইসলামি শরিয়ত উশরি জমির ধরন ও প্রকৃতি নির্ধারণ করে নিয়েছে- ১. আরব উপদ্বীপের সব জমি । ২. স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে এমন এলাকার জমি। ৩. যুদ্ধ জয়ের পর মুজাহিদদের মাঝে বন্টন করে দেওয়া বিজিত এলাকার জমি। ৪. বৃষ্টি, নদী ও ঝরনার পানিতে সিক্ত পতিত ও খারাজি জমি। ৫. মুসলিমদের আবাদি জমিতে রূপান্তরিত বসতবাড়ি যা উশরি পানি দ্বারা সিক্ত হয়। ৬. সব আবাদি জমি মুসলিমদের মালিকানাভুক্ত। এসব জমিতে উৎপন্ন ফসলের উৎপাদনের ধরনভেদে দশ ভাগের এক ভাগ বা বিশ ভাগের এক ভাগ উশর আদায় করা হবে। উদ্দীপকে সেলিম তার জমিতে উৎপাদিত ৫০০০ কেজি ধানের মধ্যে ২৫০ কেজি ধান রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়। অর্থাৎ সে উৎপন্ন ফসলের ২০ ভাগের এক ভাগ উশর হিসেবে আদায় করে। তাই তার এ বণ্টন পদ্ধতি উপর হিসেবে গণ্য হবে।

উত্তর

সেলিমের প্রতিবেশী মন্টুর বক্তব্যের সাথে আমি একমত নই। কারণ তার মতটি ভুল নীতি আমাদের দেশে দুই ধরনের ব্যাংক ব্যবস্থা চালু রয়েছে। তা হলো- ১. শরিয়াহ মোতাবেক পরিচালিত ইসলামি ব্যাংক ও ২ সুদভিত্তিক ব্যাংক। ইসলামি ব্যাংক শরিয়ত অনুসারে পরিচালিত হয়। এখানে সুদের কোনো স্থান নেই। এখানে পবিত্র কুরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণ করে ব্যাংকিং কার্যাবলি সম্পাদিত হয়। পক্ষান্তরে, সুদি ব্যাংক শরিয়তের অনুসরণ করা হয় না। কুরআন-সুন্নাহবিরোধী সুদি কার্যক্রম পরিচালিত হয়। মানুষকে নানাভাবে হয়রানি করা হয়। এ ব্যবস্থায় মানুষকে দোযখের দিকে ঠেলে দেওয়া হয়। সুদি ব্যাংক ব্যবস্থায় হারাম জিনিসের ব্যবসায়ও অর্থ বিনিয়োগ করা হয়। যেমন মদের ব্যবসার, শূকরের ব্যবসায়। সেলিম ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী ১,০০,০০০ (এক লক্ষ) টাকা ইসলামী ব্যাংকে জমা রাখেন। কিন্তু মন্টু তাকে সুদভিত্তিক ব্যাংকে জমা রাখার কথা বলে। সে মনে করে, সব ব্যাংক একই। কেউ লাভ আবার সুদ বলে গ্রাহককে সুবিধা দেয়। মন্টুর এ ধারণা সঠিক নয়। কারণ ইসলামি ব্যাংক ও সুদভিত্তিক ব্যাংকের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে ।এছাড়া এ দুই ধরনের ব্যাংক পরস্পর বিপরীতমুখী । সুতরাং বলা যায়, মন্টুর ধারণা মোটেও সঠিক নয়। তাই তার মতের সাথে একমত হওয়া যায় না ।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।