সেলিমের প্রতিবেশীর বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: সেলিমের প্রতিবেশী মন্টুর বক্তব্যের সাথে আমি একমত নই। কারণ তার মতটি ভুল নীতি আমাদের দেশে দুই ধরনের ব্যাংক ব্যবস্থা চালু রয়েছে। তা হলো- ১. শরিয়াহ মোতাবেক পরিচালিত ইসলামি ব্যাংক ও ২ সুদভিত্তিক ব্যাংক। ইসলামি ব্যাংক শরিয়ত অনুসারে পরিচালিত হয়। এখানে সুদের কোনো স্থান নেই। এখানে পবিত্র কুরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণ করে ব্যাংকিং কার্যাবলি সম্পাদিত হয়। পক্ষান্তরে, সুদি ব্যাংক শরিয়তের অনুসরণ করা হয় না। কুরআন-সুন্নাহবিরোধী সুদি কার্যক্রম পরিচালিত হয়। মানুষকে নানাভাবে হয়রানি করা হয়। এ ব্যবস্থায় মানুষকে দোযখের দিকে ঠেলে দেওয়া হয়। সুদি ব্যাংক ব্যবস্থায় হারাম জিনিসের ব্যবসায়ও অর্থ বিনিয়োগ করা হয়। যেমন মদের ব্যবসার, শূকরের ব্যবসায়। সেলিম ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী ১,০০,০০০ (এক লক্ষ) টাকা ইসলামী ব্যাংকে জমা রাখেন। কিন্তু মন্টু তাকে সুদভিত্তিক ব্যাংকে জমা রাখার কথা বলে। সে মনে করে, সব ব্যাংক একই। কেউ লাভ আবার সুদ বলে গ্রাহককে সুবিধা দেয়। মন্টুর এ ধারণা সঠিক নয়। কারণ ইসলামি ব্যাংক ও সুদভিত্তিক ব্যাংকের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে ।এছাড়া এ দুই ধরনের ব্যাংক পরস্পর বিপরীতমুখী । সুতরাং বলা যায়, মন্টুর ধারণা মোটেও সঠিক নয়। তাই তার মতের সাথে একমত হওয়া যায় না ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সেলিমের প্রতিবেশীর বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার পাঠ্যবইয়ের আ…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর