আনিছের কর্মকাণ্ড ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো।
উত্তর: আনিছের কর্মকাণ্ডে জাকাতের বিধান লঙ্ঘিত হয়েছে, যা ইসলামি শরিয়ত পরিপন্থি একটি কাজ।জাকাত একটি ফরজ ইবাদত। ইসলামি শরিয়তের বিধান মতে, নিসাব পরিমাণ সম্পদ যদি কোনো মুসলিম ব্যক্তির মালিকানায় পূর্ণ এক বছর থাকে এবং তা যদি তার প্রয়োজনের অতিরিক্ত হয়, তাহলে শরিয়তের বিধান অনুযায়ী সে সম্পদ থেকে ২.৫% হারে নির্দিষ্ট আটটি খাতে কিংবা কোনো এক বা একাধিক খাতে ব্যয় করার পদ্ধতি হলো জাকাত। জাকাত হলো সম্পদের হক। এটি সঠিকভাবে আদায় করলে সম্পদপবিত্র হয়, কিন্তু আনিছ তা করেন না। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, আনিছ সালাত আদায় করেন কিন্তু প্রচুরসম্পদের মালিক হওয়া সত্ত্বেও সম্পদের হক আদায় করেন না। অর্থাৎ তিনি জাকাত দেন না। ইসলামে জাকাতের গুরুত্ব অপরিসীম। ইসলাম যে পাঁচটি বুনিয়াদ বা মূল স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত জাকাত তার মধ্যে অন্যতম। জাকাত দেওয়া মুমিনের বৈশিষ্ট্য। জাকাত অস্বীকারকারী কাফির। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা) জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। সুতরাং বলা যায়, কোনো ব্যক্তির ওপর জাকাত ফরজ হওয়ার পর তা যথাযথভাবে আদায় না করা ইসলামি শরিয়তের স্পষ্ট লঙ্ঘন। তাই আনিছের জাকাত না দেওয়া ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আনিছের কর্মকাণ্ড ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর