উদ্দীপকে শফির উক্তির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: 'সত্যিকারের ইমানদার হতে হলে ইসলামের সব মৌলিক কাজ পালন করা আবশ্যক'- ইসলামি শরিয়তের আলোকে শফির উক্তিটি যথার্থ।ইসলাম পাঁচটি বুনিয়াদের (ভিত্তি) ওপর প্রতিষ্ঠিত। ১. সাক্ষ্য দেওয়া যেআল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (স) আল্লাহর বান্দা ও রাসুল, ২. সালাত কায়েম করা, ৩. জাকাত দেওয়া, ৪. রমজানের সাওম পালন ও ৫. হজ পালন করা। (বুখারি ও মুসলিম) এগুলোর কোনোটিকে অস্বীকার করে প্রকৃত মুমিন হওয়া যায় না। যা শফির বক্তব্যে ফুটে উঠেছে। উদ্দীপকের শফি সব মৌলিক ইবাদত যথাযথভাবে পালন করেন, কিন্তু তার বন্ধু আনিছ সালাত আদায় করলেও সম্পদের জাকাত দেন না। তাই তিনি আনিছকে বললেন, 'সত্যিকারের ইমানদার হতে হলে ইসলামের সব মৌলিক কাজ পালন করা আবশ্যক'। শফির এ উক্তির মাধ্যমে একজন প্রকৃত ইমানদার ব্যক্তির জীবনে ইসলামের সব মৌলিক ইবাদত পালনের বাধ্যবাধকতার বিষয়টি প্রকাশ পেয়েছে। এ ইবাদতগুলোর বিধান ও তাৎপর্য বিস্তারিতভাবে অবহিত হয়ে তা যথাযথভাবে পালন করা প্রত্যেক মুমিনের জন্য অত্যাবশ্যক। কেননা এগুলোর কোনো একটিকে বাদ দিয়েসত্যিকার মুমিন হওয়া যায় না।• উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলাম যে পাঁচটি মূলভিত্তির ওপর প্রতিষ্ঠিত এর কোনোটিকে অস্বীকার করে প্রকৃত ইমানদার হওয়া যায় না। সত্যিকার মুমিন হতে হলে সবগুলো মৌলিক ইবাদত যথাযথভাবে
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শফির উক্তির যথার্থতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর