উদ্দীপকে মামুনের ঋণ নেওয়া ব্যাংকটি কেমন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মামুনের ঋণ নেওয়া ব্যাংকটি সুদভিত্তিক ব্যাংক। যে ব্যাংকের আমানত সংগ্রহ এবং ঋণ প্রদান বা বিনিয়োগ তথা যৌমগ্রিক কর্মকাণ্ড পূর্বনির্ধারিত সুদের ভিত্তিতে পরিচালিত হয় তাকে সদভিত্তিক ব্যাংক বলে। এ ধরনের ব্যাংক ইসলামি শরিয়তের বিধানের পরিবর্তে প্রচলিত অর্থব্যবস্থার আলোকে পরিচালিত হয়। যা মামুনের ঋণ নেওয়া ব্যাংকের ক্ষেত্রে লক্ষণীয়।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, মামুন তার পৈত্রিক সম্পত্তি চাষাবাদ করতে একটি গভীর নলকূপ স্থাপনের জন্য প্রচলিত ব্যবস্থায় পরিচালিত একটি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। এ থেকে স্পষ্ট বোঝা যায়, মামুন সুদভিত্তিক ব্যাংক থেকেই ঋণ নিয়েছেন। প্রচলিত বা সুদভিত্তিক ব্যাংকব্যবস্থা মানবিক কল্যাণের চিন্তার ওপর প্রতিষ্ঠিত নয়। সুদ হলো শোষণের হাতিয়ার। সুদভিত্তিক ব্যাংকব্যবস্থায় বৈধ-অবৈধের কোনো বালাই নেই। মুনাফাই এখানে মুখ্য বিষয়। সুদি ব্যাংকিং ব্যবস্থা সমাজে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে। এটি ধনীকে আরও ধনী এবং দরিদ্রকে আরও দরিদ্র করে। এজন্য ইসলামি শরিয়তে সুদভিত্তিক ব্যাংকিং বা সুদি কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেননা সুদ সম্পূর্ণরূপে ইসলামি চেতনা ও মানবতাবিরোধী। এ সম্পর্কে আল্লাহ বলেন- 'হে মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না এবং আল্লাহকে ভয় করো।' (সুরা আলে ইমরান: ১৩০)
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মামুনের ঋণ নেওয়া ব্যাংকটি কেমন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর