শেয়ারFacebookWhatsApp

নাফিজ যে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন সে ব্যাংকের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।

উত্তর: নাফিজ কোনো একটি ইসলামি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন।যে ব্যাংকের সব কর্মকাণ্ড ইসলামি শরিয়ত অনুযায়ী পরিচালিত হয় তাকে ইসলামি পদ্ধতির ব্যাংক বলে। ইসলামি ব্যাংকের আমানত সংগ্রহ ও ঋণ প্রদান বা বিনিয়োগ কর্মকাণ্ড সুদমুক্ত। এ ব্যাংকের লেনদেন লাভ-লোকসানের ভিত্তিতে পরিচালিত হয়। যা নাফিজের ঋণ নেওয়া ব্যাংকের ক্ষেত্রে লক্ষণীয়।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, নাফিজ তার বাড়ি মর্টগেজ দিয়ে লাভ- লোকসানের ভিত্তিতে পরিচালিত একটি ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা ঋণ নিয়ে পোশাক তৈরির একটি কারখানা দিয়েছেন। তার কারখানায় গ্রামের অনেক মানুষ কাজ করেন। নাফিজের ঋণ নেওয়া ব্যাংকটির সাথে ইসলামি ব্যাংকের মিল রয়েছে। ইসলামি ব্যাংক ইসলামি শরিয়াহভিত্তিক ও অংশীদারিত্বমূলক ব্যাংক। এটি সুদের বিকল্প ও মানবকল্যাণমুখী আর্থিক লেনদেন প্রবর্তন করে। এতে সরাসরি টাকার কারবার না করে পণ্যের ব্যবসায় করা হয়। ইসলামি ব্যাংক অবৈধ বা হারাম উপার্জনকে নিষেধ এবং বৈধ বা হালাল উপার্জনকে উৎসাহিত করে। এটি অর্থব্যবস্থায় আদল ও ইহসান প্রতিষ্ঠা করে। মানবসম্পদ উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে ইসলামি ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য। ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় বেকারত্ব দূর এবং মানুষের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়। এতে মুনাফার চেয়ে জনকল্যাণের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। জাকাত আদায় ও বণ্টনের ক্ষেত্রে এ জাতীয় ব্যাংক সহায়তা করে।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলামি ব্যাংক ইসলামি শরিয়তের আলোকে পরিচালিত। প্রচলিত সুদি লেনদেনের পরিবর্তে এখানে লাভ-লোকসানের ভিত্তিতে অংশীদারিত্বমূলক আর্থিক লেনদেন করা হয়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

নাফিজ যে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন সে ব্যাংকের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।

উদ্দীপক

মামুন তার পৈত্রিক সম্পত্তি চাষাবাদের কাজে একটি গভীর নলকূপ স্থাপনের জন্য প্রচলিত ব্যবস্থায় পরিচালিত একটি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। মামুনের নলকূপের পানি দিয়ে গ্রামের কৃষকরা অধিক ফসল উৎপাদন করতে পারছেন। নাফিজ তার বাড়িটি মর্টগেজ দিয়ে লাভ লোকসানের ভিত্তিতে পরিচালিত একটি ব্যাংক হতে বিশ লক্ষ টাকা ঋণ নিয়ে একটি পোশাক তৈরির কারখানা দিয়েছেন। সেখানে গ্রামের অনেক ব্যক্তি ঋণ দিয়ে উপার্জন করেন।

Dhaka · 2018

উত্তর

'উশর' শব্দের অর্থ এক-দশমাংশ।

উত্তর

যথাযথভাবে জাকাত আদায়ের মাধ্যমে ধনী ও গরিবের মধ্যকার বৈষম্য হ্রাস পায় এবং তাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়। মুসলমান পরস্পর ভাই ভাই। কিন্তু অর্থনৈতিক বৈষম্য ধনী ও গরিবের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। ধনীরা দরিদ্রদের অবহেলা করে, আর দরিদ্ররা ধনীদের প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করে। যথাযথভাবে জাকাত প্রদানের মাধ্যমে ধনী-গরিবের মধ্যকার এ বৈষম্য কমে আসে। তাদের মধ্যে একটি যোগসূত্র স্থাপিত হয়। ধনীরা গরিবদের প্রতি সহানুভূতি প্রদর্শন করে আর গরিবরাও ধনীদের ভালোবাসে। এভাবে পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়।

উত্তর

উদ্দীপকের মামুনের ঋণ নেওয়া ব্যাংকটি সুদভিত্তিক ব্যাংক। যে ব্যাংকের আমানত সংগ্রহ এবং ঋণ প্রদান বা বিনিয়োগ তথা যৌমগ্রিক কর্মকাণ্ড পূর্বনির্ধারিত সুদের ভিত্তিতে পরিচালিত হয় তাকে সদভিত্তিক ব্যাংক বলে। এ ধরনের ব্যাংক ইসলামি শরিয়তের বিধানের পরিবর্তে প্রচলিত অর্থব্যবস্থার আলোকে পরিচালিত হয়। যা মামুনের ঋণ নেওয়া ব্যাংকের ক্ষেত্রে লক্ষণীয়।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, মামুন তার পৈত্রিক সম্পত্তি চাষাবাদ করতে একটি গভীর নলকূপ স্থাপনের জন্য প্রচলিত ব্যবস্থায় পরিচালিত একটি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। এ থেকে স্পষ্ট বোঝা যায়, মামুন সুদভিত্তিক ব্যাংক থেকেই ঋণ নিয়েছেন। প্রচলিত বা সুদভিত্তিক ব্যাংকব্যবস্থা মানবিক কল্যাণের চিন্তার ওপর প্রতিষ্ঠিত নয়। সুদ হলো শোষণের হাতিয়ার। সুদভিত্তিক ব্যাংকব্যবস্থায় বৈধ-অবৈধের কোনো বালাই নেই। মুনাফাই এখানে মুখ্য বিষয়। সুদি ব্যাংকিং ব্যবস্থা সমাজে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে। এটি ধনীকে আরও ধনী এবং দরিদ্রকে আরও দরিদ্র করে। এজন্য ইসলামি শরিয়তে সুদভিত্তিক ব্যাংকিং বা সুদি কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেননা সুদ সম্পূর্ণরূপে ইসলামি চেতনা ও মানবতাবিরোধী। এ সম্পর্কে আল্লাহ বলেন- 'হে মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না এবং আল্লাহকে ভয় করো।' (সুরা আলে ইমরান: ১৩০)

উত্তর

নাফিজ কোনো একটি ইসলামি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন।যে ব্যাংকের সব কর্মকাণ্ড ইসলামি শরিয়ত অনুযায়ী পরিচালিত হয় তাকে ইসলামি পদ্ধতির ব্যাংক বলে। ইসলামি ব্যাংকের আমানত সংগ্রহ ও ঋণ প্রদান বা বিনিয়োগ কর্মকাণ্ড সুদমুক্ত। এ ব্যাংকের লেনদেন লাভ-লোকসানের ভিত্তিতে পরিচালিত হয়। যা নাফিজের ঋণ নেওয়া ব্যাংকের ক্ষেত্রে লক্ষণীয়।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, নাফিজ তার বাড়ি মর্টগেজ দিয়ে লাভ- লোকসানের ভিত্তিতে পরিচালিত একটি ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা ঋণ নিয়ে পোশাক তৈরির একটি কারখানা দিয়েছেন। তার কারখানায় গ্রামের অনেক মানুষ কাজ করেন। নাফিজের ঋণ নেওয়া ব্যাংকটির সাথে ইসলামি ব্যাংকের মিল রয়েছে। ইসলামি ব্যাংক ইসলামি শরিয়াহভিত্তিক ও অংশীদারিত্বমূলক ব্যাংক। এটি সুদের বিকল্প ও মানবকল্যাণমুখী আর্থিক লেনদেন প্রবর্তন করে। এতে সরাসরি টাকার কারবার না করে পণ্যের ব্যবসায় করা হয়। ইসলামি ব্যাংক অবৈধ বা হারাম উপার্জনকে নিষেধ এবং বৈধ বা হালাল উপার্জনকে উৎসাহিত করে। এটি অর্থব্যবস্থায় আদল ও ইহসান প্রতিষ্ঠা করে। মানবসম্পদ উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে ইসলামি ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য। ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় বেকারত্ব দূর এবং মানুষের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়। এতে মুনাফার চেয়ে জনকল্যাণের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। জাকাত আদায় ও বণ্টনের ক্ষেত্রে এ জাতীয় ব্যাংক সহায়তা করে।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলামি ব্যাংক ইসলামি শরিয়তের আলোকে পরিচালিত। প্রচলিত সুদি লেনদেনের পরিবর্তে এখানে লাভ-লোকসানের ভিত্তিতে অংশীদারিত্বমূলক আর্থিক লেনদেন করা হয়।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।