জনাব আবিদ হোসেনের সম্পদ ব্যয় বিষয়ে জনাব শিহাব উদ্দীনের বক্তব্যের মূল্যায়ন কর।
উত্তর: ছয় সম্পদ ব্যয় বিষয়ে আবির হোসেনকে জনাব শিহাব উদ্দীনের দেওয়া বক্তব্যটি যথার্থ।জনাব আবির হোসেন মোট সম্পদ হিসেব করে শতকরা [গণিত] টাকা হারেমোট এক লক্ষ টাকা এলাকার শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে ও মসজিদে ব্যয় করেন। জাকাত আদায়ের জন্য তিনি সম্পদের যথাযথ হিসাব করেন, কিন্তু সে সম্পদ জাকাতের নির্ধারিত খাতে ব্যয় করেননি। এ সম্পদ ব্যয়ের আটটি খাত রয়েছে। যথা-১. ফকির: এমন দরিদ্র যার সামান্য সম্পত্তি আছে, কিন্তু তা দ্বারা সংসার চলে না; ২. মিসকিন: যার কোনও সম্পত্তি নেই; ৩. জাকাত আদায়ে কর্মচারী; ৪. এমন অমুসলিম ইসলামের জন্য যাদের হৃদয় জয় করতে ইচ্ছুক; ৫. দাসমুক্তির জন্য; ৬. এমন ঋণগ্রস্ত ব্যক্তি যে ঋণ থেকে মুক্তি পাওয়া তার পক্ষে অসম্ভব; ৭. ফি সাবিলিল্লাহ; ৮. এমন পথিক যে সফরে এসে নিঃস্ব হয়ে গেছে। জনাব আবির হোসেন উল্লিখিত খাতের একটিতেও তার সম্পদের জাকাত ব্যয় করেনি। তাই শিহাব উদ্দীন বলেন, 'আমি মনে করি তোমার সম্পদের এ ধরনের ব্যয় যথাযথ নয়'। এ প্রেক্ষিতে জনাব শিহাবের উক্তিটি যথার্থ।তাই জাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র করতে হলে তার হকদারের নিকট পৌছাতে হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব আবিদ হোসেনের সম্পদ ব্যয় বিষয়ে জনাব শিহাব উদ্দীনের বক্তব্যের মূ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর