করিব সাহেবের বক্তব্যে কোন ইবাদতের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: কবির সাহেবের বক্তব্যে হজের কথা বলা হয়েছে। ইসলামি শরিয়তের পরিভাষায়, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে যথাযথ নিয়মে পবিত্র কাবাঘর ও সংশ্লিষ্য স্থানসমূহ প্রদক্ষিণ করাকে হজ বলে। এটি শারীরিক, আর্থিক ও আত্মিক ইবাদত এবং আন্তর্জাতিক পর্যায়ে মুসলিমদের সমবেত হওয়ার একটি উপলক্ষ্য। যা কবির সাহেবের বক্তব্যে ফুটে উঠেছে।উদ্দীপকের কবির সাহেব বলেন, সম্পদশালীদের জন্য এমন ইবাদতও ফরজ করা হয়েছে যাতে শারীরিক ও আর্থিক সংশ্লিষ্টতা আছে এবং যা পালন করতে গিয়ে অন্যান্য দেশের মুসলিমদের সাথে সাক্ষাতের সুযোগ হয়। তার এ বক্তব্যে স্পষ্টতই হজের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সালাত, জাকাত ও সাওমের মতো হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। প্রাপ্তবয়স্ক, স্বাধীন এবং আর্থিক ও দৈহিকভাবে সক্ষম এমন মুসলিমের ওপর আল্লাহ তায়ালা সারাজীবনে একবার হজ পালন করা ফরজ করেছেন। এ সম্পর্কে আল্লাহ বলেন- 'মানুষদের মধ্যে যার সেখানে (আল্লাহর ঘরে) যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর (সন্তুষ্টির) উদ্দেশ্যে এ ঘরের (কাবা) হজ করা তার জন্য অবশ্যকর্তব্য।' (সুরা আলে ইমরান: ৯৭) হজ বিশ্ব মুসলিমের একত্রিত হওয়ার এক মহান ক্ষেত্র। প্রতিবছর একটি নিদিষ্ট সময়ে পৃথিবীর বিভিন্ন অন্যলের, বিভিন্ন জাতি ও বর্ণের মুসলিমরা হজ উপলক্ষ্যে মক্কায় সমবেত হন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
করিব সাহেবের বক্তব্যে কোন ইবাদতের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর