শেয়ারFacebookWhatsApp

'আলিমগণ নবিদের উত্তরসূরি'- ব্যাখ্যা কর।

উত্তর: 'আলিমগণ নবিদের উত্তরসূরি'। ইসলামি দাওয়াত ও তাবলিগের ক্ষেত্রে বর্তমান সময়ের ওলামায়ে কিরাম নবিদের উত্তরসূরি। ইসলামি দাওয়াহ অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্ববহ কাজ। আল্লাহ তায়ালা পৃথিবীতে যে কয়জন নবি ও রাসুল পাঠিয়েছেন তাঁরা সবাই দাওয়াত- এর কাজ করেছেন। প্রথম নবি হযরত আদম (আ.) থেকে শেষ নবি হযরত মুহাম্মদ (স.) পর্যন্ত আবির্ভূত সব নবি-রাসুল দাওয়াতের দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছেন। রাসুলুল্লাহ (স.)-এর ইন্তেকালের পরে খোলাফায়ে রাশেদিন এ দায়িত্ব পালন করেছেন। সাহাবি (রা.), তাবিঈ ও মুসলিম মনীষীগণ নিষ্ঠার সাথে এ দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। কেননা এ দায়িত্ব নবিদের, এ দায়িত্ব রাসূলদের।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'আলিমগণ নবিদের উত্তরসূরি'- ব্যাখ্যা কর।

উদ্দীপক

মাও. কেরামত আলী মানুষের সাথে ভদ্র আচরণ করেন। কেও প্রশ্ন করলে যুক্তিপ্রমাণ দিয়ে সেই প্রশ্নের উত্তর দেন। কারও সাথে বিবাদে জড়ান না। একদিন পথে একটি গরুকে পায়ে দড়িবাঁধা অবস্থায় থাকতে দেখে তিনি সেটাকে উদ্ধার করেন।

Dhaka · 2021

উত্তর

যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরয হয় তাকে নিসাব বলে।

উত্তর

'আলিমগণ নবিদের উত্তরসূরি'। ইসলামি দাওয়াত ও তাবলিগের ক্ষেত্রে বর্তমান সময়ের ওলামায়ে কিরাম নবিদের উত্তরসূরি। ইসলামি দাওয়াহ অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্ববহ কাজ। আল্লাহ তায়ালা পৃথিবীতে যে কয়জন নবি ও রাসুল পাঠিয়েছেন তাঁরা সবাই দাওয়াত- এর কাজ করেছেন। প্রথম নবি হযরত আদম (আ.) থেকে শেষ নবি হযরত মুহাম্মদ (স.) পর্যন্ত আবির্ভূত সব নবি-রাসুল দাওয়াতের দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছেন। রাসুলুল্লাহ (স.)-এর ইন্তেকালের পরে খোলাফায়ে রাশেদিন এ দায়িত্ব পালন করেছেন। সাহাবি (রা.), তাবিঈ ও মুসলিম মনীষীগণ নিষ্ঠার সাথে এ দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। কেননা এ দায়িত্ব নবিদের, এ দায়িত্ব রাসূলদের।

উত্তর

মাওলানা কেরামত আলীর আচরণে খিদমতে খালক বা সৃষ্টির সেবার প্রতিফলন ঘটেছে। 'খিদমত' শব্দের অর্থ সেবা করা, যত্ন নেওয়া, পরিচর্যা করা; আর খালক অর্থ সৃষ্টিজগৎ, সৃষ্টজীব। সুতরাং খিদমতে খালক অর্থ সৃষ্টির সেবা। ব্যবহারিক অর্থে শুধু মানুষের নয় বরং নিখিল সৃষ্টি জগতের প্রতিটি জীব ও জড়বস্তুর প্রতি মহান আল্লাহ পাকের নির্দেশানুযায়ী কর্তব্য পালনের নামই হচ্ছে 'খিদমতে খালক' বা সৃষ্টির সেবা। মহানবি (সা.) বলেছেন- CT : ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْ حَمُكُمْ مَنْ فِي السَّمَاءِ পৃথিবীবাসীর ওপর দয়া কর, তাহলে আকাশে যিনি আছেন তিনিও তোমাদের ওপর দয়া করবেন।" (তিরমিযি) আর পৃথিবীবাসীর অন্তর্ভুক্ত হলো মানুষ, জীবজন্তু, পশুপাখি, উদ্ভিদজগৎ, জড় পদার্থ প্রভৃতি। এ মর্মে পবিত্র কুরআনে আল্লাহর ঘোষণা- قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلُوا لِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَغْشَى وَالْمَسَكِينِ وَابْنِ السَّبِيلِ . অর্থ: "হে রাসুল আপনি বলুন, যা কিছু উত্তম, তা তোমাদের পিতামাতা, আত্মীয়স্বজন, ইয়াতিম-মিসকিন ও নিঃস্ব পথিকদের জন্য ব্যয় কর।" (সূরা আল-বাকারা: ২১৫) মাওলানা কেরামত আলী উক্ত বিষয়ের জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শন করে মূলত আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশই পালন করেছেন। এ কারণে তিনি আল্লাহর রহমত ও করুণা লাভ করবেন।

উত্তর

ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মাখলুকাতের সাথে উত্তম ব্যবহারের নির্দেশ মহান আল্লাহ দিয়েছেন। ইসলাম মানুষের সেবা ও খিদমতের জন্য, সমাজের উপকারের জন্য নিজের যথাসর্বম্ব বিলিয়ে দিতে উদ্বুদ্ধ করে। যাতে সমাজ থেকে অশান্তি ও অবজ্ঞা দূর হয়ে সমাজজীবনে শান্তির ফল্গুধারা নেমে আসে। ইসলাম শুধু মুসলমানদের সেবার প্রতিই উদ্বুদ্ধ করে না বরং সব ধর্ম-বর্ণ তথা সকল সৃষ্টির প্রতি উত্তম আচরণ এবং সেবাদানের ব্যাপারেও অনুপ্রাণিত করে। এ মর্মে রাসুল (সা.) ইরশাদ করেন- الرَّاحِمُوْنَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ أَرْحَمُوا مَن فِي الْأَرْضِ يَرْحَمُكُمْ مَنْ فِي السَّمَاءِ অর্থাৎ "যারা অন্যের প্রতি দয়া করে, রহমান অতি দায়বান প্রভু তাদের প্রতিও দয়া করেন। পৃথিবীতে বসবাসকারী সমস্ত সৃষ্টির প্রতি তোমরা দয়া কর। তাহলে আকাশের অধিষ্ঠিত প্রভুও তোমাদের প্রতি রহমত বর্ষণ করবেন।” (তিরমিযি) অন্যত্র রাসুল (সা.) ইরশাদ করেন- "সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত। সুতরাং সৃষ্টির মধ্যে উত্তম ওই ব্যক্তি যে, আল্লাহর পরিবারভুক্তদের প্রতি সদাচার করে।" তবে অন্যধর্মের অনুসারীদের সাথে গভীর বন্ধুত্ব করা যাবে না। প্রদত্ত উদ্দীপকের নুরুল হক সাহেবের দৃষ্টিভঙ্গি হলো সকল মানুষ আদমের পরিবার তাই সকলের সাথে উত্তম ব্যবহার করা উচিত। তার এ মনোভাব সঠিক তবে এর অর্থ এই নয় যে, গভীর বন্ধুত্ব করা।
HSCIslamic Studies 1st PaperDhaka 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।