শেয়ারFacebookWhatsApp

'তোমার সম্পদে গরিবদের হক রয়েছে'- বুঝিয়ে লেখ।

উত্তর: যাকাত প্রদান করা দরিদ্রের প্রতি ধনী লোকের কোনো দয়া বা অনুগ্রহ নয়। বরং যাকাত হলো দরিদ্র লোকের প্রাপ্য বা অধিকার। কেউ ইসলামের অনুসারী হলে তার উচিত স্বেচ্ছায় যাকাত প্রদান করা এবং অসহায় লোকদের নিকট তা পৌছে দেওয়া মহান আল্লাহ বলেন- "আর তাদের (ধনীদের) সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে। (সূরা আয-যারিয়াত: ১৯) তাই সম্পদশালী ব্যক্তি তার সম্পদ ভোগ করার পূর্বে চিন্তা করবে যে, এতে অসহায়দের অধিকার আছে। তাদের অধিকার অবশ্যই দিতে হবে। অন্যথায় সমুদয় সম্পদ তার জন্য অপবিত্র হয়ে যাবে। পরিণামে তাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। মহান আল্লাহ তায়ালা বলেন, "যারা স্বর্ণ-রৌপ্য অর্থাৎ সম্পদ জমা রাখে, অথচ আল্লাহর রাস্তায় তা খরচ করে না, আপনি তাদের কষ্টদায়ক শাস্তির সংবাদ দিন।" (সূরা আত-তাওবা: ৩৪)

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'তোমার সম্পদে গরিবদের হক রয়েছে'- বুঝিয়ে লেখ।

উদ্দীপক

অধ্যাপক আকরাম হোসেন এক সেমিনারে বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। অন্যান্য জীবের প্রতিও তাদের দায়িত্ব-কর্তব্য রয়েছে। যেমন- তাদের কষ্ট না দেওয়া, অসুবিধা দূর করা, বিনাশ না করা, প্রয়োজনীয় সহায়তা করা ইত্যাদি। অন্যদিকে মাওলানা ফজলুর রহমান তার বস্তুব্যে বলেন, আমাদের চারপাশের গাছপালা, পশুপাখি, পাহাড়- পর্বত প্রভৃতি রক্ষণাবেক্ষণ বিষয়ে কুরআন ও হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তাই যেখানে-সেখানে মলত্যাগ বা ময়লা ফেলা যাবে না।

Dhaka · 2021

উত্তর

উম্মত শব্দের অর্থ জাতি, সম্প্রদায় ইত্যাদি।

উত্তর

যাকাত প্রদান করা দরিদ্রের প্রতি ধনী লোকের কোনো দয়া বা অনুগ্রহ নয়। বরং যাকাত হলো দরিদ্র লোকের প্রাপ্য বা অধিকার। কেউ ইসলামের অনুসারী হলে তার উচিত স্বেচ্ছায় যাকাত প্রদান করা এবং অসহায় লোকদের নিকট তা পৌছে দেওয়া মহান আল্লাহ বলেন- "আর তাদের (ধনীদের) সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে। (সূরা আয-যারিয়াত: ১৯) তাই সম্পদশালী ব্যক্তি তার সম্পদ ভোগ করার পূর্বে চিন্তা করবে যে, এতে অসহায়দের অধিকার আছে। তাদের অধিকার অবশ্যই দিতে হবে। অন্যথায় সমুদয় সম্পদ তার জন্য অপবিত্র হয়ে যাবে। পরিণামে তাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। মহান আল্লাহ তায়ালা বলেন, "যারা স্বর্ণ-রৌপ্য অর্থাৎ সম্পদ জমা রাখে, অথচ আল্লাহর রাস্তায় তা খরচ করে না, আপনি তাদের কষ্টদায়ক শাস্তির সংবাদ দিন।" (সূরা আত-তাওবা: ৩৪)

উত্তর

অধ্যাপক আকরাম হোসেনের বক্তব্যে খিদমতে খালকের ইঙ্গিত পাওয়া যায়। সৃষ্টির সেবা করা আমাদের অন্যতম কর্তব্য। কারণ আল্লাহ তায়ালা সৃষ্টির সেবা করার নির্দেশ দিয়েছেন। হাদিসে বর্ণিত হয়েছে "তোমরা জমিনবাসীর প্রতি দয়া প্রদর্শন কর তাহলে আসমানবাসী (আল্লাহ) তোমাদের ওপর দয়া করবেন। (তিরমিযি) সৃষ্টির সেবা করলে আল্লাহ খুব খুশি হন। এ মর্মে মহানবি (সা.) বলেছেন, "সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার। সৃষ্টির মধ্যে সেই ব্যক্তিই আল্লাহর নিকট অধিক প্রিয় যে • ব্যক্তি আল্লাহর পরিবার তথা সৃষ্টি জীবের প্রতি দয়াশীল।" (বায়হাকি) আমরা সৃষ্ট জীব হতে নানাভাবে উপকৃত হই। তাই এসব জীবের প্রতি দয়া প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। উদ্দীপকের অধ্যাপক আকরাম হোসেন এক সেমিনারে বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। অন্যান্য জীবের প্রতিও তাদের দায়িত্ব-কর্তব্য রয়েছে। যেমন- তাদের কষ্ট না দেওয়া, অসুবিধা দূর করা, বিনাশ না করা, প্রয়োজনীয় সহায়তা করা ইত্যাদি। মোট কথা অধ্যাপক আকরাম হোসেনের বক্তব্যে খিদমতে খালক তথা সৃষ্টির প্রতি সেবার দিকটির ইঙ্গিত পাওয়া যায়। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, সৃষ্টির সেবা করা অত্যন্ত মহৎ কাজ। এর মাধ্যমে সৃষ্টজীব উপকৃত হয়, আল্লাহ খুশি হন এবং সেবাকারী আল্লাহর রহমত লাভ করেন।

উত্তর

মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে পরিবেশ সংরক্ষণের বিষয়টি ফুটে উঠেছে। আমাদের সুদ্ধভাবে জীবনযাপনের জন্য মহান আল্লাহ তায়ালা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু আমরা নানাভাবে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছি। ফলে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হচ্ছে। এ বিপর্যয় থেকে উত্তরণের উপায় হলো- বনায়ন করা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা। উদ্দীপকের চেয়ারম্যান জনাব রহমত আলি রাস্তার দুইধারে নানা প্রজাতির গাছপালা লাগিয়ে পরিবেশ রক্ষার জন্য কাজ করেছেন। সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দায়িত্বও আমাদের সঝর। সেজন্য আমাদের উচিত বনায়ন করা, বৃক্ষরোপণ করা ও তার পরিচর্যা করা। তাহলে বায়ুমণ্ডলের কার্বন- ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে। আর প্রাকৃতিক পরিবেশ তার স্বাভাবিক অবস্থা ফিরে পাবে। প্রদত্ত উদ্দীপকের মাওলানা ফজলুর রহমানের বক্তব্য আমাদেরকে এ কাজেই অনুপ্রেরণা যোগায়। যাতে আমরা পরিবেশ রক্ষায় প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করি।
HSCIslamic Studies 1st PaperDhaka 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।