উদ্দীপক
খলিল ও মুবারক একই এলাকার বাসিন্দা। দু'জনের আলাপ চারিতায় এক পর্যায়ে খলিল বলল, পৃথিবীতে পর্যায়ক্রমে অনেক আদর্শিক ও অনুসরণযোগ্য মানুষের আবির্ভাব ঘটেছে, যারা একটি বিশেষ নীতি ও আদর্শের ধারক। তাদের বিশেষ নীতি, আদর্শ, চিন্তাধারা, সংস্কৃতি ও বিশ্বাসকে অনুসরণ করেছে অসংখ্য বাক্তি ও জনগোষ্ঠী। ইহাকে অবলম্বন করে সমগ্র বনী আদম একই জাতি সত্তার অন্তর্ভুক্ত হয়েছে। পক্ষান্তরে, মুবারক বলল, উক্ত ব্যক্তিবর্গ ও জনগোষ্ঠী সমগ্র বিশ্বের মানবসমাজের হিদায়াত ও সত্য তো পথপ্রদর্শন, অন্যায়, অসত্য, বিভ্রান্তির গন্ডি থেকে বিরত রেখে ধর্ম, বর্ণ, বংশ, গোত্র ও ভাষা নির্বিশেষে সকল মানুষের মাঝে কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে।