শেয়ারFacebookWhatsApp

'উশর' শব্দের অর্থ কী?

উত্তর: 'উশর' শব্দের অর্থ এক-দশমাংশ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'উশর' শব্দের অর্থ কী?

উদ্দীপক

সাজেদা ও মাজেদা দুজন প্রতিবেশী। সাজেদা ছয় সদস্যের পরিবারে একটু অভাব-অনটনেই থাকেন। সংসারের নানামুখী খরচ মেটানোর জন্য তিনি দুধে পানি মিশ্রিত করে বিক্রি করে বেশি অর্থ উপার্জন করেন। অপরদিকে মাজেদা মনে করেন, এ নিখিল বিশ্বমানবতা মূলত একই উৎস হতে উৎসারিত। একই স্রষ্টার সৃষ্টি। একই আদি পিতা- মাতার সন্তান হিসেবে সমগ্র বনী আদম একই জাতিসত্তার অন্তর্ভুক্ত।

Rajshahi · 2022

উত্তর

'উশর' শব্দের অর্থ এক-দশমাংশ।

উত্তর

"তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।"- এটি সূরা আলে ইমরানের ১০৩নং আয়াত। এ আয়াতে আল্লাহ তায়ালা মানুষকে জীবন পরিচালনায় সব ধরনের মতভেদ, অনৈক্য আর পরস্পরের মাঝে বিভক্তি থেকে বিরত থেকে আল্লাহর রজ্জুকে যথা পথে স্থির থাকার কথা বলা হয়েছে। সমস্ত ভেদাভেদ, মতৈক্য, অনৈক্য ভুলে আমরা যদি আমাদের মাঝে ইস্পাত কঠিন ঐক্য প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমরা এক শক্তিশালী জাতিতে পরিণত হতে পারব। মুসলিম উম্মাহ বর্তমানে বিভিন্ন দলাদলিতে লিপ্ত এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং শক্তিশালী ও মর্যাদাপূর্ণ জীবন- যাপন করতে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়া অতীব জরুরি যা এ আয়াতের সবচেয়ে বড় শিক্ষা।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সাজেদার কর্মে প্রতারণার দিকটি ফুটে উঠেছে। প্রতারণা মানে ঠকানো ফাঁকি দেওয়া। বিশ্বাস ভঙ্গ করা, ভেজাল দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, মাপে কম দেওয়া, বেশি দামের জিনিসের সাথে কম দামের জিনিস মিশিয়ে দেওয়া ইত্যাদি এসব কিছু প্রতারণার শামিল। ব্যবসায় বাণিজ্য ছাড়াও মানুষ অন্যান্য আর্থসামাজিক কাজেও প্রতারণা করে থাকে। প্রতারণা ইসলামের দৃষ্টিতে মানবতাবিরোধী গর্হিত কাজ। প্রতারণা মিথ্যার নামান্তর। মিথ্যা যেমন ঘৃণ্য, প্রতারণাও তেমন ঘৃণ্য। মহানবি (স.) বলেছেন, "যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি, করে ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি সর্বদা আল্লাহর ঘৃণার মধ্যে থাকবে এবং ফেরেশতারা সর্বদা তাকে অভিশাপ দিতে থাকবে।" (ইবনে মাজাহ) উদ্দীপকে দেখা যায়, সাজেদা তার অভাব-অনটন দূর করার জন্য ও সংসারের নানামুখী খরচ মেটানোর জন্য দুধে পানি মিশ্রিত করে বেশি অর্থ উপার্জন করেন। যা প্রতারণামূলক কাজের সাথে সাদৃশ্যপূর্ণ। এরূপ কাজ ইসলামে নিষিদ্ধ। এ সম্পর্কে মহানবি (স.) বলেন "পণ্যের দোষত্রুটি না জানিয়ে বিক্রয় করা অবৈধ। দোষত্রুটি থাকা সত্ত্বেও তা বলে না দেওয়া বা গোপন করা অবৈধ।" (মুনতাকা)।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মাজেদার চিন্তাচেতনায় বিশ্বভ্রাতৃত্ববোধের ইঙ্গিত পাওয়া যায়। ভ্রাতৃত্ব শব্দের আরবি পরিভাষা হলো, উদ্বুওয়াত। পারিভাষিক অর্থে পরস্পরের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ, হৃদ্যতা, আন্তরিকতা, ও সুসম্পর্ককেই উখুওয়াত বা ভ্রাতৃত্ব বলে। ভ্রাতৃত্বের বিভিন্ন ধরন পরিলক্ষিত হলেও ইসলামের দৃষ্টিতে ভ্রাতৃত্ব প্রকৃতপক্ষে দুই প্রকার। যার একটি হলো বিশ্বভ্রাতৃত্ব। বিশ্বের সকল মানুষই আদি পিতা হযরত আদম (আ.) ও আদি মাতা হযরত হাওয়া (আ.)-এর বংশধর। সুতরাং বিশ্বের সকল মানুষই পরস্পর পরস্পরের ভাই। একে মূলগত ভ্রাতৃত্বও বলে। আদম ও হাওয়া (আ.)-এর বংশধর মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ফলে আবহাওয়া ও ভৌগোলিক পরিবেশের প্রভাবে কালের বিবর্তনে মানুষের ভাষা, বর্ণ ও গোত্রে বিভিন্ন পার্থক্য হয়ে যায়। বিভিন্ন রীতিনীতি পরিলক্ষিত হলেও সকলেই আল্লাহর সৃষ্টি এবং সবাই এক জাতির অন্তর্ভুক্ত। এ সম্পর্কে মহানবি (স.) বলেন, "তোমরা সকলে আদম হতে এবং আদম মাটি হতে সৃষ্ট।” (বুখারি) আল্লাহ তায়ালা বলেন, "হে মানবজাতি আমি তোমাদেরকে একজন নর ও নারী হতে সৃষ্টি করেছি এবং তোমাদের বহু গোত্র ও সম্প্রদায়ে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পার।" (সূরা হুজুরাত: ১৩) সুতরাং উপরোক্ত আলোচনার দ্বারা এ কথা প্রতীয়মান হয় যে উদ্দীপকে মাজেদার চিন্তাচেতনায় বিশ্বভ্রাতৃত্বের দিকটি ফুটে উঠেছে।
HSCIslamic Studies 1st PaperRajshahi 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।