শেয়ারFacebookWhatsApp

পরিবেশ কী?

উত্তর: আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

পরিবেশ কী?

উদ্দীপক

শিহাব সাহেব সহকর্মী মনিরুল হককে বললেন, 'প্রত্যেক মুসলমান ভাই ভাই'। তাই অমুসলিমদের সাথে উৎকৃষ্ট কোনো সম্পর্ক স্থাপন করা ঠিক হবে না। এ কথা শুনে মনিরুল হক বলেন, 'সত্যিই কি তাই? আমিতো জানি সব মানুষ একই আদম (আ) এর পরিবার পরিজন। তাই পৃথিবীর শান্তির জন্য সবার সাথে উত্তম ব্যবহার করা উচিত'।

Dhaka · 2018

উত্তর

আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ।

উত্তর

খিদমতে খালক বা সৃষ্টির সেবা করার মাধ্যমে আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করতে পারলে জান্নাত লাভ সহজ হয়। কোনো মুসলিম অপর মুসলিমকে পরিধেয় বস্ত্র দিলে, আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরাবেন। ক্ষুধার্তকে খাদ্য দিলে, তৃষ্ণার্তকে পানি পান করালে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সিলমোহরকৃত (হাউজে কাউসারের) পানি পান করাবেন। অর্থাৎ সৃষ্টির সেবার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আর এভাবে আল্লাহর সন্তুষ্টিতে জান্নাত লাভের পথ প্রশস্ত হয়।

উত্তর

শিহাব সাহেবের ধারণাটি ইসলামের দৃষ্টিতে বিশ্বভ্রাতৃত্বের ধারণার পরিপন্থি।পৃথিবীর সব মানুষ একই স্রষ্টার সৃষ্টি এবং একই পিতামাতার সন্তান। আদি পিতা হযরত আদম (আ) ও আদি মাতা হযরত হাওয়া (আ) থেকেই আল্লাহ তায়ালা সব মানুষকে সৃষ্টি করেছেন। এ দিক বিবেচনায় পৃথিবীর সব মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এর নাম বিশ্বভ্রাতৃত্ব। শিহাব সাহেবের ধারণাটি এর সম্পূর্ণ বিপরীত।উদ্দীপকের শিহাব সাহেব তার সহকর্মী মনিরুল হককে বললেন, প্রত্যেক মুসলমান ভাই ভাই। তাই অমুসলিমদের সাথে উৎকৃষ্ট কোনো সম্পর্ক স্থাপন করা ঠিক হবে না। এটি বিশ্বভ্রাতৃত্বের ধারণার সাথে সঙ্গতিপূর্ণ নয়। অমুসলিমদের প্রতি এতটা কঠোর নীতি অবলম্বন করাকে ইসলাম সমর্থন করে না। কেননা বিশ্বের সব মানুষই আদি পিতা হযরত আদম (আ) ও আদি মাতা হযরত হাওয়া (আ)-এর বংশধর। সুতরাং বিশ্বের সব মানুষই পরস্পর ভাই ভাই। একে মূলগত ভ্রাতৃত্ব বলে। মহানবি (স) যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেখানে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস ছিল। রাসুল (স)-এর প্রতিবেশীদের অনেকেই অমুসলিম ছিল। তিনি তাদের সাথে উত্তম ব্যবহার করেছেন। নিজের বাড়িতে ভালো খাবার রান্না হলে প্রতিবেশীদের পরিবেশন করেছেন। তাঁর একজন ইহুদি শিশু খাদেম ছিল। তাই বলা যায়, ইসলামের দৃষ্টিতে শিহাব সাহেবের ধারণাটি ঠিক নয়।

উত্তর

হ্যাঁ, বিশ্বভ্রাতৃত্বের গুরুত্ব সম্পর্কে মনিরুল হকের বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত।আদম (আ.) ও হাওয়ার (আ.) বংশধর মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ফলে আবহাওয়া ও ভৌগোলিক পরিবেশের প্রভাবে এবং কালের বিবর্তনে মানুষ বিভিন্ন আকৃতি-প্রকৃতিতে বিভক্ত হয়ে যায়। বিভিন্ন রীতিনীতির অন্তর্ভুক্ত হয়ে যদিও বিভিন্ন জাতিতে পরিণত হয়, কিন্তু তারা মূলগতভাবে একই পিতামাতা আদম-হাওয়ার সন্তান। যা মনিরুল হকের বক্তব্য অনুযায়ী বিশ্বভ্রাতৃত্বকে নির্দেশ করে।উদ্দীপকের মনিরুল হক বলেছেন- সব মানুষ একই আদম (আ) এর পরিবার পরিজন। তাই পৃথিবীর শান্তির জন্য সবার সাথে উত্তম ব্যবহার করা উচিত। ইসলামে এ কথাটির গ্রহণযোগ্যতা রয়েছে। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন- 'হে মানবজাতি! আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। আর তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো।' (সুরা আল-হুজুরাত: ১৩) রাসুল (স) সব বর্ণ ও গোত্রের মানুষের সাথে চলতেন। মুসলিম ও অমুসলিম সবার সাথে ভালো ব্যবহার করতেন। তিনি কোনো বিশেষ গোত্র বা বিশেষ স্থান ও জাতিগোষ্ঠীর কাছে প্রেরিত হননি। রাসুল (স) কে প্রেরণ করা হয়েছে গোটা মানবজাতির জন্য। মহানবি (স) কে সম্বোধন করে মহান আল্লাহ বলেন, 'আপনি বলুন, হে মানবজাতি! আমি তোমাদের সবার কাছেই রাসুল হিসেবে প্রেরিত হয়েছি।' (সুরা আরাফ: ১৫৮)উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মূলগত দিক বিবেচনায় পৃথিবীর সব মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তাই ধর্ম-বর্ণ ভেদাভেদ না করে সবার সাথেই উত্তম আচরণ করা উচিত। মনিরুল হক সাহেব এ ধরনের মানসিকতার অধিকারী হওয়ায় তার দৃষ্টিভঙ্গি আমি সমর্থন করি।
HSCIslamic Studies 1st PaperDhaka 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।