শেয়ারFacebookWhatsApp

উম্মাহ্ শব্দের অর্থ কী?

উত্তর: 'উম্মাহ' শব্দের অর্থ জাতি।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উম্মাহ্ শব্দের অর্থ কী?

উদ্দীপক

তারেক সাহেব সমাজ সচেতন একজন মানুষ। ইয়াতিম, অসহায়দের সাহায্য করা ছাড়াও পশুপাখি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করেন। তিনি তার এলাকায় পাখির নিরাপদ বাসস্থান ও খাদ্যের ব্যবস্থা করেন। এলাকার দুষ্টু ছেলেরা পাখির ছানা নিয়ে খেলতে চাইলে তিনি বাধা দেন। তারেক সাহেবের ভাই জাফর সাহেব আবাসিক এলাকায় একটি কারখানা স্থাপন করেন। কারখানা থেকে কালো ধোঁয়া নির্গত হয়। মেশিনের শব্দে পুরো এলাকা কেঁপে উঠে। তিনি গাছ কেটে কারখানার কাঁচামাল যোগান দেন।

Rajshahi · 2018

উত্তর

'উম্মাহ' শব্দের অর্থ জাতি।

উত্তর

মানুষের প্রতি কর্তব্য পালন ও সাহায্য করার মাধ্যমে আল্লাহর সাহায্য লাভ করা যায়। পৃথিবীর সব মানুষ ভাই ভাই। সমগ্র বিশ্বের মানুষের কল্যাণ কামনা করা, তাদের প্রতি দয়া প্রদর্শন ও কর্তব্য পালন করা যেকোনো মুসলমানের উখওয়াতের (ভ্রাতৃত্বের) দাবি। অপরের কল্যাণ কামনা ও সাহায্য সহযোগিতা করলে আল্লাহ সন্তুষ্ট হন। ফলে আল্লাহও ঐ বান্দার প্রতি দয়া ও তাকে সাহায্য করেন।

উত্তর

তারেক সাহেবের ইয়াতিম, অসহায়দের সাহায্য করা এবং পশুপাখি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করাকে খিদমতে খালক বা সৃষ্টির সেবামূলক কাজ হিসেবে অভিহিত করা যায়।খিদমতে খালক হলো সৃষ্টিজগতের সেবা। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণের জন্য এই পৃথিবীতে অসংখ্য জীবজন্তু ও প্রাকৃতিক উপাদান সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে এসব সৃষ্টির আদর-যত্ন, লালনপালন ও সংরক্ষণ করাই খিদমতে খালক। যেমন- ইয়াতিমের প্রতি দায়িত্ব পালন, তাদের রক্ষণাবেক্ষণ ও তাদের প্রতি সদাচরণ করা এবং বিভিন্ন ধরনের পশুপাখির প্রতি সদয় হওয়া, বৃক্ষরোপণ ও এর পরিচর্যা করা প্রভৃতি খিদমতে খালকের অন্তর্ভুক্ত, যা তারেক সাহেবের কাজের মাধ্যমে ফুটে উঠেছে।উদ্দীপকের তারেক সাহেব সমাজ সচেতন একজন মানুষ। তিনি ইয়াতিম- অসহায়দের সাহায্য করেন। পশুপাখি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করেন। তিনি এলাকায় পাখির নিরাপদ বাসস্থান ও খাদ্যের ব্যবস্থা করেন। এলাকার দুষ্টু ছেলেরা পাখির ছানা নিয়ে খেলতে চাইলে তিনি বাধা দেন। তারেক সাহেবের এসব কাজের মাধ্যমে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা এবং কর্তব্য পালনের বিষয়টি প্রকাশিত হয়েছে। সুতরাং তার এসব কল্যাণমূলক কাজকে খিদমতে খালক নামে অভিহিত করা যায়।

উত্তর

জাফর সাহেবের কারখানার কালো ধোঁয়া, বিকট শব্দ এবং গাছ কাটার ফলে প্রাকৃতিক পরিবেশের মারাত্মক বিপর্যয় দেখা দেবে।মানুষের সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা জরুরি। কিন্তু নির্বিচারে বৃক্ষনিধন এবং বায়ু দূষণের মাধ্যমে জাফর সাহেব প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতি করছেন।উদ্দীপকের জাফর সাহেব আবাসিক এলাকায় একটি কারখানা স্থাপন করেছেন। এর থেকে নির্গত কালো ধোঁয়া এবং মেশিনের বিকট শব্দ মানুষের সুস্থভাবে বসবাসের জন্য প্রতিবন্ধক। আবাসিক এলাকায় কলকারখানা স্থাপন করা পরিবেশ আইনেও নিষিদ্ধ। কিছু মানুষের কর্মসংস্থান হলেও প্রকৃতপক্ষে তা পরিবেশের জন্য ক্ষতিকর। কলকারখানার কালো ধোঁয়া মানুষের সুস্থ-স্বাভাবিক জীবনের জন্য মারাত্মক হুমকি। এর মাধ্যমে বায়ুদূষণ ব্যাপক হারে বৃদ্ধি পায়। আর বায়ু দূষণের কারণে মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হয়। আবার কারখানার মেশিনের বিকট শব্দ পুরো এলাকায় শব্দদূষণ ঘটায়। এতে শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি শ্রবণশক্তি হ্রাস, হৃদরোগ, রক্তচাপ বৃদ্ধিসহ নানা শারীরিক সমস্যার সৃষ্টি হয়। রোগী, বৃদ্ধ ও শিশুরা কষ্ট পায়। আবার জাফর সাহেব গাছ কেটে কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহার করেন। এতে প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ে। বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে গিয়ে পরিবেশকে দূষিত করে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। এছাড়া মানুষের খাদ্যের সরবরাহ, বৃষ্টিপাত ঘটানো, ভূমিক্ষয় রোধ, ঝড় ও বন্যা মোকাবিলা, আসবাবের কাঠ যোগানোসহ নানাভাবে গাছ মানুষের উপকার করে। তাই নির্বিচারে গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা উচিত নয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, জাফর সাহেেেবর কর্মকাণ্ড প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং মানুষের সুস্থ-স্বাভাবিক জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর।
HSCIslamic Studies 1st PaperRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।