ধর্মে জবরদস্তি বা বাড়াবাড়ি নেই।"- ব্যাখ্যা কর।
উত্তর: " দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই" এ মন্তব্যটি যথার্থ। কারণ জোর করে কোনো অমুসলিমকে ইসলাম গ্রহণ করার জন্য চাপ দেওয়া যাবে না। অর্থাৎ বলপ্রয়োগে ইসলাম গ্রহণে বাধা করা যাবে না। তবে ইসলাম গ্রহণের পর ইসলামের বিধান পালন না করলে সেক্ষেত্রে বলপ্রয়োগের বিধান রয়েছে। যেমন- প্রত্যেক মুসলিমের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এজন্য রাসুল (সা.) সাত বছর বয়সে নামাজের জন্য আদেশ করতে বলেছেন এবং দশ বছর বয়সের নামাজের জন্য লাঠি দ্বারা মারতে আদেশ করেছেন। সুতরাং বোঝা গেল দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এটি অমুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ধর্মে জবরদস্তি বা বাড়াবাড়ি নেই।"- ব্যাখ্যা কর।
উত্তর