শেয়ারFacebookWhatsApp

উম্মত' অর্থ কী?

উত্তর: উম্মত অর্থ দল, জাতি, গোষ্ঠী।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উম্মত' অর্থ কী?

উদ্দীপক

'অ' গ্রামের চেয়ারম্যান জনাব রহমত আলী জনগণের সহযোগিতায় এলাকার রাস্তাগুলোর দু'পাশে সারি সারি গাছ লাগানোর ব্যবস্থা গ্রহণ করেন। তিনি এসব গাছ নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও করেন। ফলে-ফুলে সুসজ্জিত এ গাছগুলোতে পাখপাখালির অবাধ বিচরণ এক অনন্য দৃশ্যের অবতারণা করেছে। এ রাস্তা দিয়ে যারাই গমন করেন তারা এ মনোরম দৃশ্য দেখে চেয়ারম্যান সাহেবের প্রশংসা করেন। এ অনন্য অসাধারণ কাজের জন্য তিনি রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃতও হন। একদিন জনাব আরমান 'অ' গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দড়ি দিয়ে বাঁধা একটি গরু একটি গাছের সাথে প্যাচিয়ে ফাঁস লেগে মারা যাওয়ার উপক্রম হয়ে আছে। তিনি তাড়াতাড়ি গরুটিকে দড়ির প্যাচ খুলে গাছ থেকে দূরে সরিয়ে বিচরণের জন্য ছেড়ে দিলেন।

Dhaka · 2019

উত্তর

উম্মত অর্থ দল, জাতি, গোষ্ঠী।

উত্তর

মানুষের কাছে গ্রহণযোগ্যতার জন্য দাঈর কথায় ও কাজে মিল থাকতে হবে। দাঈ এমন ব্যক্তি যিনি মানুষের কাছে ইসলামের আদর্শ পৌঁছে দেন। তাই তার কথা ও কাজ এমন হতে হয় যাতে অন্যের কাছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হয়। যে গুণ নিজের মধ্যে অনুপস্থিত সে গুণ অন্যের মধ্যে প্রতিস্থাপনের আহ্বান করলে তা কারও কাছে গ্রহণযোগ্য হয় না। এ কারণে দাঈ যা বলবেন, তা করে দেখাবেন। তার কোনো কাজই তার কথার বিপরীত বা উল্টো হবে না। কেননা তার মাধ্যমেই সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভ করবে।

উত্তর

জনাব রহমত আলীর বৃক্ষরোপণ ও সংরক্ষণের কার্যক্রমটি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষ পরিবেশের অন্যতম প্রধান উপাদান। বৃক্ষ না থাকলে কোনো প্রাণী বেঁচে থাকতে পারতো না। কারণ বৃক্ষ থেকেই আমরা অক্সিজেন গ্রহণ করি। আবার আমাদের থেকে নির্গত হওয়া কার্বন ডাই-অক্সাইড বৃক্ষ গ্রহণ করে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জ্বালানি, ফল, ফুল ও কাঠ প্রদান এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া নৈসর্গিক ও প্রাকৃতিক পরিবেশ সুন্দর জীবনযাপনের জন্যে অনিবার্য। তাই রহমত আলীর কার্যক্রম অবশ্যই প্রশংসার দাবিদার। উদ্দীপকের রহমত আলী 'অ' গ্রামের চেয়ারম্যান। তিনি জনগণের সহযোগিতায় রাস্তার দু'পাশে সারি সারি গাছ লাগান এবং সেগুলো নিয়মিত পরিচর্যার ব্যবস্থা করেন। এক সময় এ গাছগুলো ফুলে-ফলে সজ্জিত হয় এবং পাখপাখালির অবাধ বিচরণে এক অনন্য দৃশ্যের অবতারণা হয়। এ দৃশ্য দেখে রাস্তায় গমনকারী সবাই চেয়ারম্যান সাহেবের প্রশংসা করে। চেয়ারম্যান সাহেব তার এ কর্মের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষায়ই ভূমিকা রাখেন না বরং এর মাধ্যমে তিনি ইসলামি বিধান পালন করেন। কারণ ইসলামে গাছপালা ও ফসল জন্মানোর পাশাপাশি তা সংরক্ষণের প্রতিও গুরুত্বারোপ করা হয়েছে। তাই বলা যায়, চেয়ারম্যান সাহেবের বৃক্ষরোপণ ও সংরক্ষণের কার্যক্রমটি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকে জনাব আরমানের কার্যক্রম তথা একটি গরুকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করার কাজটি 'খিদমতে খালক' বা সৃষ্টির সেবার অন্তর্ভুক্ত। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার সৃষ্টির প্রতি আদর-যত্ন, লালন-পালন, হিফাযত ও সংরক্ষণ, সহায়তা, সহানুভূতি ইত্যাদি প্রদর্শনকে খিদমতে খালক বলে। অর্থাৎ আল্লাহ তায়ালার সৃষ্টিকূলের প্রতি মানুষের কর্তব্য পালন করাই খিদমতে খালক বা সৃষ্টির সেবা। জনাব আরমানের কর্মকাণ্ডে এটি পরিলক্ষিত হয়। উদ্দীপকের জনাব আরমান 'অ' গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন দড়ি দিয়ে বাঁধা একটি গরু গাছের সাথে প্যাচিয়ে ফাঁস লেগে প্রায় মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে। তিনি তাড়াতাড়ি দড়ির প্যাঁচ খুলে গরুটিকে গাছ থেকে দূরে সরিয়ে বিচরণের জন্য ছেড়ে দিলেন। আল্লাহর সৃষ্ট জীবের প্রতি তার এই ভালোবাসা খিদমতে খালকের অন্তর্ভুক্ত। মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের প্রতি মানুষের যেমন দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তেমনি আল্লাহর অন্যান্য সৃষ্টির প্রতিও মানুষের কর্তব্য রয়েছে। তাদের সাথে সদয় আচরণ করা প্রতিটি মানুষের কর্তব্য। সৃষ্টির সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। রাসুল (স) বলেন, 'সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। আল্লাহর কাছে সে ব্যক্তি সবচেয়ে প্রিয় যে তার পরিজনের প্রতি বেশি অনুগ্রহশীল' (বায়হাকি)। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, জনাব আরমান মৃতপ্রায় গরুটিকে মৃত্যুমুখ থেকে রক্ষা করে আল্লাহর সৃষ্ট জীবের প্রতি যথাযথ কর্তব্য পালন করেছেন।
HSCIslamic Studies 1st PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।