শেয়ারFacebookWhatsApp

"আর আপনাকে আমি নিখিল বিশ্ব মানবতার জন্য শুভ সংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি" ব্যাখ্যা কর।

উত্তর: মানবজাতির হেদায়াতের জন্য আল্লাহ তায়ালা ঐশী কিতাব সহকারে যুগে যুগে অনেক নবি-রাসুল পাঠিয়েছেন। তাঁদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল হলেন হযরত মুহাম্মদ (স.)। আল্লাহ তায়ালা তাঁকে সমগ্র মানবজাতির জন্য শুভ সংবাদ দাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন। এ কথাটাই আল্লাহ তায়ালা সূরা সাবার ২৮নং আয়াতে বলেন- "হে মুহাম্মদ (স.) আপনাকে আমি বিশ্ব মানবতার জন্য শুভ সংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি।" (সূরা সাবা: ২৮)

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

"আর আপনাকে আমি নিখিল বিশ্ব মানবতার জন্য শুভ সংবাদদাতা ও সতর্ককারী হ…

উদ্দীপক

খলিল ও মুবারক একই এলাকার বাসিন্দা। দু'জনের আলাপ চারিতায় এক পর্যায়ে খলিল বলল, পৃথিবীতে পর্যায়ক্রমে অনেক আদর্শিক ও অনুসরণযোগ্য মানুষের আবির্ভাব ঘটেছে, যারা একটি বিশেষ নীতি ও আদর্শের ধারক। তাদের বিশেষ নীতি, আদর্শ, চিন্তাধারা, সংস্কৃতি ও বিশ্বাসকে অনুসরণ করেছে অসংখ্য বাক্তি ও জনগোষ্ঠী। ইহাকে অবলম্বন করে সমগ্র বনী আদম একই জাতি সত্তার অন্তর্ভুক্ত হয়েছে। পক্ষান্তরে, মুবারক বলল, উক্ত ব্যক্তিবর্গ ও জনগোষ্ঠী সমগ্র বিশ্বের মানবসমাজের হিদায়াত ও সত্য তো পথপ্রদর্শন, অন্যায়, অসত্য, বিভ্রান্তির গন্ডি থেকে বিরত রেখে ধর্ম, বর্ণ, বংশ, গোত্র ও ভাষা নির্বিশেষে সকল মানুষের মাঝে কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে।

Mymensingh · 2021

উত্তর

খিদমতে মালক অর্থ- সৃষ্টির সেবা করা।

উত্তর

মানবজাতির হেদায়াতের জন্য আল্লাহ তায়ালা ঐশী কিতাব সহকারে যুগে যুগে অনেক নবি-রাসুল পাঠিয়েছেন। তাঁদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল হলেন হযরত মুহাম্মদ (স.)। আল্লাহ তায়ালা তাঁকে সমগ্র মানবজাতির জন্য শুভ সংবাদ দাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন। এ কথাটাই আল্লাহ তায়ালা সূরা সাবার ২৮নং আয়াতে বলেন- "হে মুহাম্মদ (স.) আপনাকে আমি বিশ্ব মানবতার জন্য শুভ সংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি।" (সূরা সাবা: ২৮)

উত্তর

উদ্দীপকে উল্লিখিত খলিলের বক্তব্যের সাথে পাঠবইয়ের উম্মাহর ধারণা দেওয়া হয়েছে। কোনো একটি বিশেষ নীতি ও আদর্শে বিশ্বাসী সম্প্রদায়কে উম্মত বলা হয়। পবিত্র কুরআনে উম্মত শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়েছে। ১. কোনো নবির কাওম বা জাতি। যথা- মহান আল্লাহর বাণী হলো ذ يَعْثَنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولاً( অর্থ: "নিশ্চয় প্রত্যেক উম্মতের মধ্যেই আমি রাসুল পাঠিয়েছি।" (সূরা ইউনুস: ৪৭( لكن أمة رسول অর্থ: "প্রত্যেক উন্মতেরই একজন রাসুল আছেন।" এজন্য বলা হয় হযরত মূসা (আ.)-এর উম্মত, হযরত ঈসা (আ.)-এর উম্মত। ২ . সমগ্র মানবজাতি এ অর্থে পৃথিবীর সকল মানুষই একটি অখণ্ড উম্মত বা জাতি। এ মর্মে মহান আল্লাহর বাণী كأن الناس أمة واحدة : "মানবজাতি একটি মাত্র উম্মত।" (সূরা আল-বাকারা: ২১৩) উদ্দীপকের সর্বশেষ কথাটি অর্থাৎ "আমরা হলাম বিশ্বনবির বিশ্বজনীন উম্মত দ্বারা বোঝানো হয়েছে যে, বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.) পূর্বেকার নবি-রাসুলদের ন্যায় কোনো একটি বিশেষ এলাকার জন্য কিংবা কোনো বিশেষ জাতি বা দেশের জন্য প্রেরিত হননি। তিনি সমগ্র বিশ্বের সকল দেশ, সকল জাতি, তথা সকল যুগের সকল মানুষের জন্য প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবি। সকল মানবগোষ্ঠী এ বিশ্বজনীন উম্মতের সদস্য। ভৌগোলিক সীমারেখা, দেশ, বর্ণ, ভাষা, গোত্র তথা সকল আঞ্চলিক জাতীয়তাবাদের গন্ডি পেরিয়ে এ বিশ্বজনীন উম্মাহর সৃষ্টি। যেমন আল্লাহর বাণী, وما أرسلناة إِلَّا كَافَةً بَدنَاسِ بَهِيرًا ولإ অর্থাৎ, "আপনাকে আমরা বিশ্বমানবতার জন্য শুভ সংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি।" (সূরা সাবা ২৮) আর মহানবি স্বয়ং নিজেই ঘোষণা করেন, ১بعشت للناس كا অর্থাৎ "আমি প্রেরিত হয়েছি সমগ্র বিশ্বমানবতার জন্য।" আর আমরা এ বিশ্বজাতিগোষ্ঠীর অন্যতম সদস্য।

উত্তর

মুবারকের বক্তব্যে মুসলিম উম্মাহর সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা বিশ্বব্যাপী কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় মুসলিম উম্মাহর অবদান অপরিসীম। মুসলিম উম্মাহ দায়িত্বশীল উম্মাহ। তাদের যেমন নিজেদের প্রতি দায়িত্ব আছে তেমনি দায়িত্ব আছে অন্যদের প্রতিও। পারস্পরিক সহানুভূতি, সৌহার্দ ও সম্প্রীতি প্রতিষ্ঠা মুসলিম উম্মাহর এমন এক তাৎপর্যপূর্ণ কাজ যাতে নিজের প্রতি ও অন্যের প্রতি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়। এর অনিবার্য সুফল হলো বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা ও অধিকারের সমতা প্রতিষ্ঠা। মানুষের মানবিক মর্যাদা ও অধিকার সমান। মানুষ হিসেবে তাদের মধ্যে কোনো বিভেদ নেই, পার্থক্য নেই। মানুষে মানুষে ভেদাভেদ আর অসাম্য বিশ্বে অশান্তি সৃষ্টির মূল কারণ। আল্লাহ তায়ালা মানুষের মধ্যে এ বিভেদ তৈরি করেননি। সুবিধাবাদী শাসক ও অভিজাতশ্রেণি নিজেদের স্বার্থের জন্যে এ বৈষম্য সৃষ্টি করেছে। মুসলিম উম্মাহর দায়িত্ব হলো মানুষে মানুষে বিরাজমান এ বিভেদ বৈষম্য দূর করে দিয়ে মানবিক মর্যাদা ও অধিকারের সাম্য প্রতিষ্ঠা কর। রাসুলুল্লাহ (স.) বলেছেন, "আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই অনারবদের ওপর এবং আরবদের ওপরও অনারবদের শ্রেষ্ঠত্ব নেই।" (সহিহ বুখারি) ইনসাফপূর্ণ মিত্রতা-মীমাংসা প্রতিষ্ঠা পারস্পরিক শত্রুতা, ঝগড়া- কলহ, যুদ্ধ ও সংঘাত বিশ্বশান্তির সবচেয়ে বড় বাধা। সংঘাতপূর্ণ ও অরাজক বিশ্ব পরিস্থিতি নীরবে পর্যবেক্ষণ করার সুযোগ মুসলিম উম্মাহর নেই। তাদের দায়িত্ব হলো ইনসাফের সাথে ঝগড়া মিটিয়ে দেওয়া এবং সুসম্পর্ক প্রতিষ্ঠা করা। ■ অমুসলিমদের প্রতি দায়িত্ব: বিশ্বব্যবস্থায় মুসলিম ও অমুসলিম একটি চিরায়ত বাস্তবতা। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য মুসলিমদের যেমন তেমনি অমুসলিমদেরও সক্রিয় অংশগ্রহণ জরুরি। মুসলিম উম্মাহর দায়িত্ব হলো এক্ষেত্রে তারা অমুসলিমদের অংশগ্রহণ নিশ্চিত করবে। তারা অমুসলিমদের সাথে সম্ভাব বজায় রাখবে। তাদের সাথে সুন্দর, সৌহার্দপূর্ণ ও মানবিক আচরণ করবে।
HSCIslamic Studies 1st PaperMymensingh 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।