শেয়ারFacebookWhatsApp

মুবাল্লিগ শব্দের অর্থ কী?

উত্তর: মুবাল্লিগ শব্দের অর্থ প্রচারকারী।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

মুবাল্লিগ শব্দের অর্থ কী?

উদ্দীপক

ড. আসিফুল্লাহ বলেন, 'মুসলিম, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান যাই বলা হোক না কেন, আদি পিতামাতার দিক থেকে এক অনন্য বন্ধনে আমরা সবাই আবদ্ধ। এটা এক প্রকার রক্তের বন্ধনও বটে। আমরা একে অপরের সহযোগিতায় নিমগ্ন থাকলে অধিকতর শান্তি, নিরাপত্তা ও উন্নতির সোপানে আরোহণ করতে পারব।' তাঁর বক্তব্য শুনে ড. আমিন বলেন, 'মানুষ মাত্রই একটি সুনির্দিষ্ট অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তাই শুধু পারস্পরিক | সহযোগিতা নয়, বরং কোনো মানুষের জান-মাল, ইজ্জত-আবরু যেন কারো দ্বারা কোনোভাবে বিঘ্নিত না হয় সে বিষয়ে সতর্ক থাকা উচিত।'

Dhaka · 2019

উত্তর

মুবাল্লিগ শব্দের অর্থ প্রচারকারী।

উত্তর

দীনের প্রচার ও প্রসারে কারো উপর জোর জবরদস্তি করা যাবে না। প্রত্যেক ব্যক্তির তার নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। দাঈ অমুসলিমদের ইসলাম গ্রহণের দাওয়াত দিবেন কিন্তু কেউ যদি এতে অস্বীকৃতি জানায় তাহলে তার ওপর জুলুম করা যাবে না। বলপ্রয়োগের মাধ্যমে কাউকে তার ধর্ম ত্যাগে বাধ্য করা যাবে না। এজন্যই আল্লাহ তায়ালা বলেছেন, “দীন গ্রহণে কোনো জবরদস্তি নেই' (সুরা আল বাকারা: ২৫৬)।

উত্তর

ড. আসিফুল্লাহর বক্তব্যে 'উখওয়াত' বা বিশ্বভ্রাতৃত্বের বিষয়টি ফুটে উঠেছে। পৃথিবীর সব মানুষ আদি পিতা হযরত আদম (আ) ও আদি মাতা হাওয়া (আ)-এর বংশধর। এ সূত্রে সব মানুষ ভাই ভাই। এ কারণে এই ভ্রাতৃত্বের নাম বিশ্বভ্রাতৃত্ব। বিশ্বভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে ঐক্য ও সহানুভূতির সৃষ্টি হয় এবং শান্তি, নিরাপত্তা ও উন্নতি নিশ্চিত হয়। ড, আসিফুল্লাহর বক্তব্যেও এটি ফুটে উঠেছে। উদ্দীপকের ড. আসিফুল্লাহ বলেন- মুসলিম, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান যা-ই হোক না কেন আদি পিতামাতার দিক থেকে আমরা এক অনন্য বন্ধনে আবদ্ধ। এটি এক প্রকার রক্তের বন্ধনও বটে । আমরা সবাই যদি একে অপরের সহযোগিতায় নিমগ্ন থাকি তাহলে শান্তি, নিরাপত্তা ও উন্নতির সোপানে আরোহণ করতে পারব। ড. আসিফুল্লাহর এ বক্তব্যে বিশ্বভ্রাতৃত্বের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্বভ্রাতৃত্বের কল্যাণেই অন্যায়, অত্যাচার, বৈষম্য প্রভৃতি দূর করে বিশ্বেশান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। কারণ এই ভ্রাতৃত্বের বন্ধনে একের প্রতি অন্যের সহানুভূতি ও ভালোবাসা কাজ করে । ফলে কেউ কারো ক্ষতি করতে পারে না। তাই বর্তমান বিশ্বের বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি মোকাবিলায় বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠা আবশ্যকীয় হয়ে উঠেছে।

উত্তর

ড. আমিনের বক্তব্যে মানবাধিকারের বিষয়টি ফুটে উঠেছে। ইসলাম মানুষকে সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার প্রদান করে। ইসলামে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি জীবন ও সম্পদের নিরাপত্তা, মর্যাদা ও সম্ভ্রম রক্ষাসহ সব রকমের অধিকার আদায়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ড. আমিনের বক্তব্যে এটি প্রকাশ পেয়েছে। উদ্দীপকের ড. আমিন মানবাধিকার সম্পর্কে বলেন, মানুষ মাত্রই একটি সুনির্দিষ্ট অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তাই শুধু পারস্পরিক সহযোগিতা নয় বরং কারো জান-মাল, ইজ্জত-আবরু যেন কারো দ্বারা কোনোভাবে বিঘ্নিত না হয় সে বিষয়ে সতর্ক থাকা উচিত। জান-মাল ও ইজ্জতের অধিকারের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি মূলত মানবাধিকার সংরক্ষণের প্রতিই ইঙ্গিত করেছেন। মানবাধিকার সংরক্ষণে ইসলামের ভূমিকা অপরিসীম। বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সংরক্ষণে ইসলামি মূল্যবোধ কার্যকর ভূমিকা পালন করে। ইসলাম মানুষের মৌলিক মানবিক অধিকারসমূহ রক্ষা করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ইসলাম বিশ্বাস করে মানুষ হিসেবে সবাই সমান। তাই ব্যক্তিস্বাধীনতা, ধর্মপালন, ন্যায়বিচার লাভ, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারসহ সব অধিকার প্রদান করে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে সব মানুষের অধিকার সমান। তাই মানুষের জীবন, সম্পদ ও সম্ভ্রমের নিরাপত্তা রক্ষায় তথা মানবাধিকার সংরক্ষণে ইসলামের ভূমিকা অনস্বীকার্য।
HSCIslamic Studies 1st PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।