উম্মাহ প্রতিষ্ঠায় মাওলানা জুবাইরের বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: মাওলানা জুবাইরের বক্তব্যে উম্মাহ প্রতিষ্ঠায় 'দাঈ' এর গুণাবলির গুরুত্ব ফুটে উঠেছে।যিনি বা যারা ইসলামের দাওয়াতের কাজ করেন তাকে দাঈ বলে। ইসলামের প্রচারক, প্রশিক্ষক, ইসলামের দাওয়াত বাস্তবায়নে সচেষ্ট ব্যক্তি। দাঈর গুণাবলি এবং দাঈর গুণাবলির উৎস সাধনে যে বিষয়গুলোর প্রতি বিশেষ গুরুত্বারোপ করা প্রযোজন সেগুলো হলো-১. সুগভীর ইমানের অধিকারী হওয়া: দাওয়াত দানকারীকে অবশ্যই সুগভীর ইমানের অধিকারী হতে হবে।২. আল্লাহর সাথে সুদৃঢ় সম্পর্ক রাখা: মহান আল্লাহর সাথে তার সুদৃঢ় সম্পর্ক থাকতে হবে। দাওয়াতের কাজে বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। লোক দেখানো আত্মপ্রচার লাভ বা প্রশংসা অর্জন করা তার কাম্য হবে না।৩. পান্ডিত্য ও প্রজ্ঞাবান হওয়া: পণ্ডিত এবং প্রজ্ঞাবানরাই দাওয়াতের প্রকৃত ধারকবাহক। মহানবি (স.) পণ্ডিত ব্যক্তিদেরকেই তার উত্তরাধিকারী বিবেচনা করেছেন। তাই একজন দাঈকে অবশ্যই প্রজ্ঞা এবং পাণ্ডিত্যের অধিকারী হতে হবে। ৪. উত্তম চরিত্র এবং মহৎ গুণাবলিতে বিভূষিত হওয়া : ইসলামি দাওয়াত মানে আল্লাহর দাওয়াত। আর এ দাওয়াত পৌঁছিয়েছেন নবি-রাসুলগণ। তাঁরা সকলেই ছিলেন উত্তম চরিত্র এবং মহৎগুণের অধিকারী। ফলে যারা নবির ওয়ারিশ হিসেবে দাওয়াতের দায়িত্ব পালন করবে তাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। তাদের আমল আখলাক হবে বিশুদ্ধ। তাদেরকে মুখাপেক্ষীহীনতা, তাকদিরের ওপর সন্তুষ্ট থাকা এবং ধৈর্যশীল হতে হবে।তাই বলা যায়, দাঈর গুণাবলির গুরুত্ব সম্পর্কে উদ্দীপকের মাওলানা জুবায়েরের বক্তব্য তাৎপর্যপূর্ণ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উম্মাহ প্রতিষ্ঠায় মাওলানা জুবাইরের বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর