আদিবের উক্তিতে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: আদিবের উক্তিতে পাঠ্যবইয়ের 'বিশ্বভ্রাতৃত্ব'-এর বিষয়টি ফুটে উঠেছে।আদিবের মতে, পৃথিবীর সব মানুষই পরস্পর ভাই ভাই। সবার পূর্ব পুরুষ একজন অর্থাৎ- হযরত আদম (আ.)-এর দ্বারা বিশ্বভ্রাতৃত্ব বোঝায়। ভ্রাতৃত্ব দুই ধরনের যথা- বিশ্বের সব মানুষই পৃথিবীর প্রথম মানব এবং আদি পিতা হযরত আদম (আ.) ও আদি মাতা হযরত হাওয়া (আ.)-এর বংশধর। সুতরাং বিশ্বের সকল মানুষই পরস্পর ভাই ভাই। একে মূলগত ভ্রাতৃত্ব বা বিশ্বভ্রাতৃত্ব বলে। অপরপক্ষে ভাষা, বর্ণ, অঞ্চল ও গোত্র নির্বিশেষে সব মুসলমানই এক মতাদর্শে পরিচালিত। তাই মুসলমান মাত্রই একে অপরের ভাই ভাই। একে আদর্শগত ভ্রাতৃত্বও বলা হয়।মহান আল্লাহ বলেন, "হে মানবজাতি! আমি তোমাদেরকে একজন নর ও একজন নারী হতে সৃষ্টি করেছি এবং তোমাদের বহু গোত্র ও সম্প্রদায়ে বিভক্ত করেছি। যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পার।" (সূরা হুজুরাত : ১৩)এ প্রসঙ্গে মহানবি (সা.) বলেন, "তোমরা সকলেই আদম হতে আর আদম মাটি হতে সৃষ্ট।” (বুখারি) তাই আদিবের উক্তিতে বিশ্বভ্রাতৃত্বের বিষয়টি ফুটে উঠেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আদিবের উক্তিতে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর