তাসনিয়ার কর্মটি চিহ্নিতপূর্বক তার প্রত্যাশাটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে তাসনিয়ার মাঝে দাঈ-এর গুণ প্রতিফলিত হয়েছে।দাওয়াহ অর্থ আহ্বান করা। কুরআনে সুন্নাহর আলোকে মানুষের ইসলামের দিকে আহ্বান করাকে দাওয়াহ বলে। যে দাওয়াত দান করে তাকে দাঈ বলে।উদ্দীপকের তাসনিয়া নামায কক্ষের সেলফ থেকে কুরআন-হাদিসের বই থেকে নামায ও টিফিনের বিরতির সময় দু-একটি আয়াত কিংবা হাদিস পাঠ করে শোনায়। তার প্রত্যাশা এ কাজটি পরকালে তাকে সাফল্য এনে দেবে। তার প্রত্যাশাটি যৌক্তিক।সে সুন্দর পদ্ধতি বা কৌশল অবলম্বন করে দাওয়াত দান কর্মসূচি পালন করেছে। মহানবি (স.) বলেছেন, তোমরা আমার বাণী মানুষের নিকট পৌছে দাও তা যদি একটি আয়াতও হয়। আল্লাহ বলেন, “তুমি প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা তোমার প্রতিপালকের দিকে মানুষকে আহ্বান করো।” (সূরা নাহল: ১২৫) সুতরাং তাসনিয়া অত্যন্ত দক্ষতার সাথে নামাযের বিরতিতে, টিফিনের বিরতিতে কুরআনের আয়াত পাঠের মাধ্যমে ইসলামের দাওয়াত দিচ্ছেন। তার প্রত্যাশাও যৌক্তিক। কারণ একজন দাঈ ইসলামের একত্ববাদের ঘোষণা করে, দাওয়াত দেয়, উক্ত কারণে সে পরকালে সাফল্য লাভকরবে। তেমনি তাসনিয়াও এই দাওয়াতের জন্য পরকালে সাফল্য লাভকরবে। কারণ সে ইসলামের বাণী মানুষের নিকট পৌঁছে দিচ্ছে। তাই পরকালে তাসনিয়ার সাফল্যের প্রত্যাশাটি যৌক্তিক।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
তাসনিয়ার কর্মটি চিহ্নিতপূর্বক তার প্রত্যাশাটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর