ড. হাফিজ কীসের প্রতি ইঙ্গিত করেন? ব্যাখ্যা কর।
উত্তর: ড. হাফিজ বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামি উন্মুওয়াতের গুরুত্বের প্রতি ইঙ্গিত করেছেন। ইসলামি আদর্শভিত্তিক ভীতৃত্ব দেশ, কাল, গোত্র, বর্ণ, ভাষা এবং আঞলিকতা ও ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে। সত্যিকারভাবে বিশ্বভ্রাতৃত্ব এবং উদার মানবিকতা ইসলামি ভ্রাতৃত্বের ভিত্তির ওপরই গড়ে উঠতে পারে। কুরআন মাজিদে আছে, "মানুষ ছিল একই উম্মতের অন্তর্ভুক্ত।” (সূরা আল-বাকারা: ২১৩)মানুষের ভাষা, বর্ণ ও গোত্রের পার্থক্য পরিচয়ের জন্য, বিভেদ বা বিবাদের জন্য নয়। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, "হে মানবজাতি! আমি তোমাদেরকে একজন নর ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। তারপর তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা পরস্পরের পরিচিত হতে পার।" (সূরা হুজরাত : ১৩)মহানবি হযরত মুহাম্মদ (স.)-কে কোনো বিশেষ গোত্র বা বিশেষ স্থান জাতিগোষ্ঠীর কাছে প্রেরণ করা হয়নি। তাকে প্রেরণ করা হয়েছে গোটা মানবজাতির কাছে।প্রকৃতপক্ষে বিশ্বভ্রাতৃত্ব ও ইসলামি ভ্রাতৃত্বের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। ইসলামি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হতে পারে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ড. হাফিজ কীসের প্রতি ইঙ্গিত করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর