উদ্দীপকে বর্ণিত "ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার ক্ষেত্রে দাওয়াতের বিকল্প নেই"- বাক্যটির গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: "ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার ক্ষেত্রে দাওয়াতের বিকল্প নেই।”উদ্দীপকে বর্ণিত এ বাক্যটির গুরুত্ব অপরিসীম। দাওয়াত শব্দটি আরবি। এর আভিধানিক অর্থ ডাকা বা আহ্বান করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, দ্বীনহারা মানুষকে দ্বীনের দিকে আসার আহ্বান জানানোকে দাওয়াত বলে। অন্যকথায় দাওয়া হলো আল্লাহর আইনকে পৃথিবীতে প্রতিষ্ঠার দিকে মানুষকে আহ্বান করা।ইসলামি দাওয়াহ অত্যন্ত গুরুত্ব ও মর্যাদাপূর্ণ কাজ। এটি নবি-রাসুলদের কাজ। আল্লাহ্ তায়ালা পৃথিবীতে যত নবি-রাসুল পাঠিয়েছেন তাঁরা সবাই এ দাওয়াতের কাজ করেছেন। আল্লাহ তায়ালা ও রাসুল (সা.)-ও আমাদেরকে এ দাওয়াত দানের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, “হে রাসুল! আপনার রবের কাছ থেকে আপনার কাছে যা নাযিল করা হয়েছে তা প্রচার করুন ও পৌঁছে দিন।” (সূরা আল-মায়িদা : ৬৭) রাসুল (সা.) বলেছেন, আমার পক্ষ থেকে প্রচার করো ও পৌঁছে দাও যদি তা একটি মাত্র আয়াত হয়। (বুখারি) দাওয়াহ-এর মাধ্যমে মানুষকে এক আল্লাহর প্রতি আহ্বান করা হয়। তাই এটি সর্বশ্রেষ্ঠ আহ্বান। এর মাধ্যমে ইসলামকে সংরক্ষণ করা হয়। মুসলমানদের ইমানি চেতনা অব্যাহত থাকে। দ্বীনের চর্চা ও প্রসার লাভ হয়। সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি লাভ করে এর মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করা যায়। তাই পাঠ্যবইয়ের আলোকে বলা যায়, ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার ক্ষেত্রে দাওয়াতের বিকল্প নেই। উদ্দীপকে উল্লিখিত বাক্যটির গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত "ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার ক্ষেত্রে দাওয়াতের বিকল্প…
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর