শেয়ারFacebookWhatsApp

জনাব আবুল হাশেমের এরূপ মনোভাব কীসের পরিপন্থি? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব আবুল হাশেমের এরূপ মনোভাব 'খিদমতে খালক'-এর পরিপন্থি। খিদমত অর্থ সেবা করা, খালক অর্থ সৃষ্টিজীব কাজেই খিদমতে খালক হলো সৃষ্টি জগতের সেবা, সৃষ্টিজীবের পরিচর্যা।আল্লাহ তায়ালার সৃষ্টির আদর-যত্ন, লালন-পালন, হেফাজত ও সংরক্ষণ, সৃষ্টির প্রতি সহায়তা, সহানুভূতি ও সহৃদয়তা ইত্যাদি প্রদর্শনকে খিদমতে খালক বলে। এককথায় আল্লাহ তায়ালার সৃষ্টিকুলের প্রতি মানুষের কর্তব্য পালন করাকে খিদমতে খালক বলে। মানুষ হলো আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। আসমান ও জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তায়ালা সবকিছুই মানুষের জন্য সৃষ্টি করেছেন। মানুষের কর্তব্য হলো এসব সৃষ্টির প্রতি সদয় হওয়া ও তাদের সাথে যথাযথ ব্যবহার করা। পাশাপাশি অন্য মানুষের প্রতি সাহায্য-সহযোগিতা প্রদর্শন করাও মানুষের অন্যতম দায়িত্ব। হাদিসে রাসুল (সা.) বলেন, “তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর। তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।” (তিরমিযি) জীবজন্তু ও পশুপাখির যত্ন নেওয়া, গাছ লাগানো, আর্তপীড়িতের সেবা করাকে জনাব আবুল হাশেম অর্থ ও সময়ের অপচয় মনে করে। তাই তার এরূপ মনোভাব খিদমতে খালকের পরিপন্থি।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

জনাব আবুল হাশেমের এরূপ মনোভাব কীসের পরিপন্থি? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব আবুল কাসেম ও আবুল হাশেম দুই বন্ধু। কিন্তু দুজনের মধ্যে কিছু বিপরীত বৈশিষ্ট্য রয়েছে। যেমন জনাব আবুল কাসেম জীবজন্তু ও পশুপাখির যত্ন নেন, গাছ লাগান, আর্তপীড়িতদের সেবায় নিয়োজিত থাকেন। অন্যদিকে, জেনাব আবুল হাশেম এগুলো বাড়তি ঝামেলা মনে করেন। এরূপ কাজকে অর্থ ও সময়ের অপচয় বলে মনে করেন।

ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025

উত্তর

ভ্রাতৃত্বকে আরবিতে 'উখুওয়াত' বলে।

উত্তর

আদ-দাঈ অর্থ দাওয়াত প্রদানকারী। অর্থাৎ যিনি বা যারা ইসলামের দাওয়াতের কাজ করেন তাকে দাঈ বলে। দাওয়াতের সমার্থক শব্দ হলো তাবলীগ। তাবলীগ অর্থ পৌঁছানো। ইসলামের বাণী মানুষের নিকট পৌঁছানোকে তাবলীগ বলে। যিনি তাবলীগ বা মানুষের নিকট ইসলামের বাণী পৌঁছানোর দায়িত্ব পালন করেন তাকে মুবাল্লিগ বলে। মুবাল্লিগ অর্থ সংবাদবাহক, তাই দাঈ-এর সমার্থক শব্দও মুবাল্লিগ। ইসলামের প্রচারক, প্রশিক্ষণ, ইসলামের দাওয়াত বাস্তবায়নে সচেষ্ট ব্যক্তিকে দাঈ বলে।

উত্তর

জনাব আবুল হাশেমের এরূপ মনোভাব 'খিদমতে খালক'-এর পরিপন্থি। খিদমত অর্থ সেবা করা, খালক অর্থ সৃষ্টিজীব কাজেই খিদমতে খালক হলো সৃষ্টি জগতের সেবা, সৃষ্টিজীবের পরিচর্যা।আল্লাহ তায়ালার সৃষ্টির আদর-যত্ন, লালন-পালন, হেফাজত ও সংরক্ষণ, সৃষ্টির প্রতি সহায়তা, সহানুভূতি ও সহৃদয়তা ইত্যাদি প্রদর্শনকে খিদমতে খালক বলে। এককথায় আল্লাহ তায়ালার সৃষ্টিকুলের প্রতি মানুষের কর্তব্য পালন করাকে খিদমতে খালক বলে। মানুষ হলো আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। আসমান ও জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তায়ালা সবকিছুই মানুষের জন্য সৃষ্টি করেছেন। মানুষের কর্তব্য হলো এসব সৃষ্টির প্রতি সদয় হওয়া ও তাদের সাথে যথাযথ ব্যবহার করা। পাশাপাশি অন্য মানুষের প্রতি সাহায্য-সহযোগিতা প্রদর্শন করাও মানুষের অন্যতম দায়িত্ব। হাদিসে রাসুল (সা.) বলেন, “তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর। তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।” (তিরমিযি) জীবজন্তু ও পশুপাখির যত্ন নেওয়া, গাছ লাগানো, আর্তপীড়িতের সেবা করাকে জনাব আবুল হাশেম অর্থ ও সময়ের অপচয় মনে করে। তাই তার এরূপ মনোভাব খিদমতে খালকের পরিপন্থি।

উত্তর

জনাব আবুল কাশেমের বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ রক্ষায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। পরিবেশ সুরক্ষার অন্যতম হাতিয়ার হচ্ছে বৃক্ষ। গাছগাছালি কেটে বনভূমি উজাড় করার ফলে পরিবেশের বিপর্য ঘটে। এজন্য রাসুল (সা.) গাছ-গাছালি লাগানোর ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। রাসুল (সা.) বলেন, "যদি নিশ্চিতভাবে জীন যে, কিয়ামত এসে গেছে তখন হাতে যদি একটি গাছের চারা থাকে, যা রোপণ করা যায় তবে সে চারাটি লাগাবে।” (মুসনাদে আহমাদ)গাছ-গাছালি অক্সিজেন সরবরাহ করে। কার্বনডাই অক্সাইড হ্রাস করে এবং মাটির ক্ষয়রোধ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে।তাই বলা যায়, আবুল কাসেমের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।