সাজিদের আচরণের নাম চিহ্নিতপূর্বক ইসলামের আলোকে এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: সাজিদের আচরণের নাম খিদমতে খালক। অর্থাৎ সৃষ্টির সেবা। আল্লাহ তায়ালার সৃষ্টির আদর-যত্ন, লালন-পালন, হেফাজত ও সংরক্ষণ, সৃষ্টির প্রতি সহায়তা, সহানুভূতি ও সহৃদয়তা ইত্যাদি প্রদর্শনকে খিদমতে খালক বলে। ইসলামে খিদমতে খালকের গুরুত্ব অপরিসীম। মানুষ যেমন আল্লাহ তায়ালার সৃষ্টি। তেমনি পশুপাখি, জীবজন্তু, গাছপালা, কীটপতঙ্গ, পাহাড়-পর্বত, নদীনালা, আগুন-পানি, চাঁদ-সুরুজ, আলো-বাতাস, জড় ও পদার্থ সবকিছুই আল্লাহ পাকের সৃষ্টি। তিনি মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আর অন্যসব কিছু সৃষ্টি করেছেন তাঁর সেরা সৃষ্টি মানুষের কল্যাণের জন্য। পরস্পরের প্রতি মানুষের কল্যাণের জন্য, পরস্পরের প্রতি মানুষের যেমন দায়িত্ব ও কর্তব্য আছে, তেমনি অন্যান্য সৃষ্টির সেবা ও সংরক্ষণ করা মানুষের অন্যতম দায়িত্ব।ইসলাম শুধু মানুষের সেবার প্রতিই উদ্বুদ্ধ করে না। বরং আল্লাহর সকল সৃষ্টির প্রতি সেবা দানের ব্যাপারেও অনুপ্রাণিত করে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, "যারা অন্যের প্রতি দয়া করে, অতি দয়াবান প্রভু তাদের প্রতিও দয়া করেন। সুতরাং পৃথিবীতে বসবাসকারী সমস্ত সৃষ্টির প্রতি তোমরা রহম কর। তাহলে আকাশের অধিষ্ঠিত প্রভুও তোমাদের প্রতি রহমত বর্ষণ করবেন।” (আবু দাউদ, তিরমিযি ও মিশকাত)অন্যত্র রাসুল (সা.) এরশাদ করেন, "সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত। সুতরাং সৃষ্টির মধ্যে উত্তম ওই ব্যক্তি, যে আল্লাহর পরিবারভুক্তদের প্রতি সদাচার করেন।” (মিশকাত) অতএব বলা যায়, উদ্দীপকে সাজিদের সৃষ্টি জীবের অধিকার আদায় এবং পৃথিবীবাসীর সেবা বলতে খিদমতে খালক বা সৃষ্টির সেরাকে বোঝায়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সাজিদের আচরণের নাম চিহ্নিতপূর্বক ইসলামের আলোকে এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর