শেয়ারFacebookWhatsApp

পরিবেশ সংরক্ষণে ইসলামের ভূমিকা ব্যাখ্যা কর।

উত্তর: গাছ পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। ইসলাম মুসলমানদের গাছ লাগানোর প্রতি উৎসাহ প্রদান করেছে। রাসুল (স) বলেন, "যদি নিশ্চিতভাবে জানো যে, কিয়ামত এসে গেছে আর তখন যদি হাতে একটি গাছের চারা থাকে যা রোপন করা যাবে, তবে সেই চারাটি লাগাবে"। (বোখারি) পরিবেশ সংরক্ষণের লক্ষ্যেই পানির প্রবাহে মল- মূত্র ত্যাগ বা ময়লা নিক্ষেপ অথবা মৃত প্রাণী, কারখানা বা শহরের বর্জ্য নিক্ষেপ ইসলামে অবৈধ করা হয়েছে। যাতে তা দূষিত না হয়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

পরিবেশ সংরক্ষণে ইসলামের ভূমিকা ব্যাখ্যা কর।

উদ্দীপক

মধ্য এশিয়ার একটি অঞ্চলে নানা ধর্ম, বর্ণ, গোত্র ও ভাষার লোকজন একত্রে বসবাস করে। তারা পারস্পরিক স্বার্থ সংরক্ষণ, বিরোধ মীমাংসা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকল্পে একত্রে কাজ করার জন্য একটি কমিটি গঠন করে। কিন্তু নামাজের নিয়ম-কানুন বিষয়ে দুটি দলের বিরোধ সকলকে ভাবিয়ে তোলে। তখন কমিটি উক্ত বিরোধ মীমাংসার জন্য বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব জনাব হাসিম উদ্দিনকে আমন্ত্রণ জানান। যিনি প্রাঞ্জল ভাষা, যাদুময়ী ও জ্ঞানগর্ভ বক্তব্যের জন্য বিখ্যাত। তাছাড়া তিনি ইলম ও আমলের পূর্ণ সমন্বয় সাধনের চেষ্টা করেন। তাকে আমন্ত্রণ বিষয়ে কমিটির এক সদস্য জনাব মাহতাব চৌধুরী বলেন, 'জনাব হাসিম উদ্দিন একজন সার্থক দীন প্রচারক'।

Dhaka · 2017

উত্তর

সৃষ্টি জগতের প্রতি আল্লাহর নির্দেশনানুযায়ী কর্তব্য পালনকে খিদমতে খালক্ বলে।

উত্তর

গাছ পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। ইসলাম মুসলমানদের গাছ লাগানোর প্রতি উৎসাহ প্রদান করেছে। রাসুল (স) বলেন, "যদি নিশ্চিতভাবে জানো যে, কিয়ামত এসে গেছে আর তখন যদি হাতে একটি গাছের চারা থাকে যা রোপন করা যাবে, তবে সেই চারাটি লাগাবে"। (বোখারি) পরিবেশ সংরক্ষণের লক্ষ্যেই পানির প্রবাহে মল- মূত্র ত্যাগ বা ময়লা নিক্ষেপ অথবা মৃত প্রাণী, কারখানা বা শহরের বর্জ্য নিক্ষেপ ইসলামে অবৈধ করা হয়েছে। যাতে তা দূষিত না হয়।

উত্তর

উদ্দীপকে বিশ্বভ্রাতৃত্ববোধ পরিলক্ষিত হয়।বিশ্বের সব মানুষই পরস্পর ভাই ভাই। তাদের পরস্পরের এ সম্পর্ককে ভ্রাতৃত্ব বলে। আদম-হাওয়ার বংশধর মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ফলে আবহাওয়া ও ভৌগোলিক পরিবেশের প্রভাবে এবং কালের আবর্তন-বিবর্তনে মানুষ বিভিন্ন আকৃতি-প্রকৃতি, ভাষা, বর্ণ ও গোত্রে বিভক্ত হয়ে যায়। বিভিন্ন রীতিনীতির অন্তর্ভুক্ত হয়ে যদিও বিভিন্ন জাতিতে পরিণত হয়, কিন্তু মূলত তারা একই পিতামাতা আদম-হাওয়ার সন্তান। রাসুল (স) বলেন, 'তোমরা সকলেই আদম হতে এবং আদম মাটি হতে সৃষ্ট'।উদ্দীপকে মধ্য এশিয়ার একটি অঞ্চলে নানা ধর্ম, বর্ণ, গোত্র ও ভাষার লোকজন একত্রে বসবাস করে। তারা পারস্পরিক স্বার্থ সংরক্ষণ, বিরোধ মীমাংসা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকল্পে একত্রে কাজ করার লক্ষ্যে কমিটি গঠন করে। যেহেতু ধর্ম, বর্ণ, গোত্র, ভাষার লোকজন নির্বিশেষে একত্রে বসবাস করে, সেহেতু পরিলক্ষিত হয় যে, এখানে বিশ্বভ্রাতৃত্ব প্রকাশিত হয়েছে।

উত্তর

জনাব হাসিম উদ্দিন সম্পর্কে জনাব মাহতাব চৌধুরীর বক্তব্য যথার্থ। উদ্দীপকে মাহতাব চৌধুরী বলেন, 'জনাব হাসিম উদ্দিন একজন সার্থক দীন প্রচারক'। যিনি ইসলামের দাওয়াত দেন তাকে বলে দাঈ। ইসলামের প্রচার, প্রসার, প্রতিষ্ঠা ও সংরক্ষণে দাঈ মূখ্য ভূমিকা পালন করেন। একজন দাঈর থাকবে কতগুলি গুণ, যার দ্বারা তিনি সহজেই অন্যের মনে স্থান করে নিতে পারেন। তার মধ্যে অন্যতম কতগুলি গুণ হলো- ইলম ও আমলের মিল থাকা ও প্রাঞ্জল ভাষার ব্যবহার, দাঈর কথায় ও কাজে মিল থাকবে, তিনি যা বলবেন তা করে দেখাবেন, প্রচার কাজে দাঈ স্পষ্ট ভাষা ও শব্দ ব্যবহার করবেন। মানুষ যে ভাষা বুঝতে পারে না সে দাওয়াত কেউ গ্রহণ করে না। ঠিক তেমনি সার্থক দাঈ জনাব হাসিম উদ্দিন প্রাঞ্জল ভাষায় যাদুময়ী ও জ্ঞানগর্ভ বক্তব্য দেন। ইমান ও আমলের পূর্ণ সমন্বয় সাধনের চেষ্টা করেন। এজন্য মাহতাব চৌধুরী যথার্থ বক্তব্য দিয়ে একথা বলেন, 'জনাব হাসিম উদ্দিন একজন সার্থক দীন প্রচারক'।জনাব হাসিম উদ্দিনের মতো একজন সফল দাঈ হতে পারলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করা সম্ভব।
HSCIslamic Studies 1st PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।