উদ্দীপকে ড. আবুল হাশিমের বক্তব্যে ইসলামের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ড. আবুল হাশিমের বক্তব্যে ইসলামি ভ্রাতৃত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইসলামি ভ্রাতৃত্ব হলো দেশ, ভাষা, বর্ণ, গোত্র, আকার, প্রকৃতি নির্বিশেষে সকল মুসলমান ভাই ভাই। মহান আল্লাহর তাওহিদ ও মহানবি (সা.)-এর রিসালাত তাদের ইসলামি ভ্রাতৃত্বের যোগসূত্র। অর্থাৎ যারা এক আল্লাহতে বিশ্বাস রাখে, মহানবি (সা.)-কে রাসুল হিসেবে মানে এবং আকাইদের বিষয়সমূহে বিশ্বাস রেখে ইসলামের বিধান ও অনুশাসন মেনে চলে তারা বিশ্বের যেকোনো অঞ্চলের বাসিন্দা হোক না কেন, যেকোনো ভাষায় কথা বলুক না কেন তাদের বর্ণ, গোত্র, আকৃতি যাই হোক না কেন, যারা কালিমাতে বিশ্বাস করে তারা পরস্পর ভাই ভাই। মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই।” (সূরা আল- হুজুরাত : ১০) মহানবি (সা.) বলেন, “এক মুসলমান অপর মুসলমানের ভাই।” (বুখারি ও মুসলিম) উদ্দীপকে ড. আবুল হাশিম বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে তুরাগ নদীর তীরে দেশ-বিদেশের লাখো মুসলিম জমায়েত হয়। দেশ, ভাষা ও বর্ণ ভিন্ন হলেও তারা একে অন্যের প্রতি আন্তরিক। তাই বলা যায়, ড. আবুল হাশিমের বক্তব্যে ইসলামি ভ্রাতৃত্বের বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ড. আবুল হাশিমের বক্তব্যে ইসলামের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত ক…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর