উদ্দীপকে উল্লিখিত আবুল কাশেমের কর্মে কীসের 'ইঙ্গিত পাওয়া যায়? মানবসমাজে এর প্রভাব বিশ্লেষণ কর এবং তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আবুল কাশেমের কর্মে খিদমতে খালক-এর ইঙ্গিত পাওয়া যায়। খিদমতে খালক অর্থ সৃষ্টির সেবা। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার সৃষ্টির আদব-যত্ন, লালন-পালন, হেফাজত ও সংরক্ষণ, সৃষ্টির প্রতি সহায়তা, সহানুভূতি ও সহৃদয়তা ইত্যাদি প্রদর্শনকে খিদমতে খালক বলে। খিদমতে খালক-এর মাধ্যমে সমাজ থেকে অশান্তি ও অবজ্ঞা দূর হয়। ইসলাম শুধু মানুষের সেবার প্রতিই উদ্বুদ্ধ করে না; বরং আল্লাহর সকল সৃষ্টির প্রতি সেবাদানের ব্যাপারেও অনুপ্রাণিত করে। রাসুল (সা.) বলেন, "সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত। সুতরাং সৃষ্টির মধ্যে উত্তম ওই ব্যক্তি যে আল্লাহর পরিবারভুক্তদের প্রতি সদাচার করে।” (বায়হাকি) খিদমতে খালকের মাধ্যমে মহান আল্লাহর অনুগ্রহ লাভ করা যায়। মহানবি (সা.) বলেন, "তোমরা পৃথিবীর অধিবাসীদের দয়া কর, আকাশের অধিবাসী তোমাদের প্রতি দয়া করবেন।” (তিরমিযি) উদ্দীপকে দেখা যায়, আবুল কাশেম বনের পাশের রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ দেখতে পেলেন, দুটি পাখির ছানা বাসা থেকে গাছের নিচে মাটিতে পড়ে আছে। তিনি ছানা দুটিকে ওই বাসায় রেখে নিজের কাজে চলে গেলেন। তাই বলা যায়, তার এরূপ কাজে খিদমতে খালকের বিষয়টির প্রকাশ পেয়েছে। আর খিদমতে খালকের সামাজিক প্রভাব খুবই ভালো। খিদমতে খালকের মাধ্যমে সমাজের সব মানুষের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সহযোগিতার পরিবেশ গড়ে ওঠে। পাশাপাশি মানুষ সৃষ্টির সেরা হিসেবে পশুপাখিসহ আল্লাহর সকল সৃষ্টির সেবা করার মাধ্যমে সমাজে তাদের মর্যাদা সমুন্নত রাখে। এর ফলে সমাজে নেমে আসে অনাবিল শান্তি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আবুল কাশেমের কর্মে কীসের 'ইঙ্গিত পাওয়া যায়? মানবস…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর