উদ্দীপকে জনাব আব্দুল মালেক শিক্ষার্থীদের নিয়ে ইসলামের কোন বিধান পালন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আব্দুল মালেক শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সংরক্ষণে ইসলামের বিধান পালন করেছেন। উদ্দীপকে জনাব আব্দুল মালিক শিক্ষার্থীদের নিয়ে রাস্তার দুপাশে, মোড়ে এবং ফাঁকা জায়গায় গাছের চারা রোপণ করেন। কেননা পরিবেশ সুরক্ষার অন্যতম হাতিয়ার হচ্ছে: গাছগাছালি। গাছগাছালি কেটে বনভূমি উজাড় করার ফলে পরিবেশের বিপর্যয় ঘটে। এজন্য রাসুল (সা.) গাছগাছালি লাগানোর ব্যাপারে উৎসাহ প্রদান করেন। রাসুল (সা.) বলেছেন, "যেকোনো মুসলমান ফলবান গাছ রোপণ করে অথবা - কোনো ফসল চাষাবাদ করে আর তা থেকে পাখি কিংবা মানুষ বা চতুষ্পদ জন্তু খায়, সেটি তার থেকে সাদাকা বলে গণ্য হবে।” (বুখারি) গাছগাছালি অক্সিজেন সরবরাহ করে। কার্বন ডাইঅক্সাইড হ্রাস করে এবং মাটি ক্ষয়রোধ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই বলা যায়, উদ্দীপকে আব্দুল মালেক শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সংরক্ষণে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান পালন করেছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আব্দুল মালেক শিক্ষার্থীদের নিয়ে ইসলামের কোন বিধান পাল…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর