জনাব আলমগীর সাহেবের কর্মকাণ্ডের ক্ষতিকর প্রভাবগুলো তোমার পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।
উত্তর: জনান আলমগীর সাহেবের কর্মকাণ্ড যেমন পরিবেশের জম্য ক্ষতিকর তেমন সমগ্র মানব জাতীর জন্য ক্ষতিকর।উদ্দীপকে জনাব আলমগীর সাহেব বন কেটে উজাড় করে একটি ইটভাটা চালু করে। এতে বন্যপ্রাণীর আবাস নষ্ট হচ্ছে অপরদিকে দূষিত ধোঁয়ায় জনজীবন বিপন্ন হচ্ছে। মানুষের সুস্থ ও সুন্দর বিকাশের জন্য যেমন- পরিবেশ প্রয়োজন আল্লাহ তায়ালা তেমন পরিবেশই দিয়েছেন। সেজন্য পরিবেশের পরিবর্তন বা মেকোনো রকমের বিকৃতি মানবজীবনে বিপর্যয় ডেকে আনে। মানুষ নির্বিচারে বণ উজাড় করে পরিবেশের ধ্বংস ডেকে আনছে। গাছ মানুষের মহা উপকারী বন্ধু। অক্সিজেন সরবরাহ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জ্বালানি কাঠ জোগান দিয়ে এবং প্রাকৃতিক মহামারি ও দুর্যোগ প্রতিরোধ করে গাছপালা মানুষের অপরিসীম উপকার সাধন করে। শিল্প কারখানাও অন্যান্য উৎস থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রতিবছরযুক্ত হচ্ছে প্রচুর পরিমানে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য কয়েকটি গ্রিন হাউস গ্যাস। এসব গ্যাসের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়ে বদলে যাচ্ছে জলবায়ু মানবজাতি ও প্রাণীকূলের অস্তিত্ব এখন ঝুঁকির মুখে। এগুলো মোকাবিলায় যেসব তৎপরতা চলছে বিশেষ্ণদের মতে তা পৃথিবীকে বাঁচাতে যথেষ্ট নয়। মানবসৃষ্ট বিভিন্ন কারণে আমাদের পরিবেশ আজ হুমকির মুখে। এমন পরিস্থিতিতে পরিবেশ সংরক্ষণে মানুষকে এগিয়ে আসতে হবে, তা নাহলে পৃথিবীতে একদিন মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা পরিবেশ সংরক্ষণে মানুষের মূল দায়িত্ব। এজন্য মানুষ নির্বিচারে গাছ কাটবে না। পাহাড় পর্বত কেটে সামান করবে না। প্রচুর গাছ লাগানো উদ্যোগ নেবে। পরিকল্পিত বনায়ন ও বৃক্ষরোপন অব্যাহত রেখে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করবে। মানুষের সুস্থ ও সুন্দর বিকাশের জন্য আল্লাহ তায়ালা আমাদের যেমন পরিবেশ প্রয়োজন তেমন পরিবেশ দিয়েছেন। সেজন্য পরিবেশের পরিবর্তন বা যেকোনো রকমের বিকৃতি মানবজীবনে বিপর্যয় ডেকে আনে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব আলমগীর সাহেবের কর্মকাণ্ডের ক্ষতিকর প্রভাবগুলো তোমার পাঠ্যবইয়ের…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর