উদ্দীপকে প্রফেসর এমএ মান্নানের উদ্ধৃত বিষয়টি উল্লেখ করত ইসলামে এটির গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রফেসর এমএ মান্নানের উদ্ধৃত বিষয়টি হলো ইসলামি দাওয়াহ। দাওয়াহ অর্থ ডাকা, আহ্বান করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর বিধানমতে মানুষকে জীবন পরিচালনার পাশাপাশি পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টা করার দিকে মানুষদের আহ্বান জানানোকে দাওয়াহ বলে। অন্য কথায়, ইসলামের দিকে মানুষকে আহ্বান জানানোকে বলে হলো দাওয়াহ। ইসলামে দাওয়াত গুরুত্ব অপরিসীম। ইসলামি দাওয়াহ অত্যন্ত গুরুত্ব ও মর্যাদাপূর্ণ কাজ। এটি নবি-রাসুলদের কাজ। আল্লাহ তায়ালা পৃথিবীতে যত নবি-রাসুল পাঠিয়েছেন, তাঁরা সবাই এ দাওয়াতের কাজ করেছেন। আল্লাহ তায়ালা ও রাসুল (স.)-ও আমাদেরকে এ দাওয়াতদানের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, “হে রাসুল! আপনার রবের কাছ থেকে আপনার কাছে যা নাযিল করা হয়েছে, তা প্রচার করুন ও পৌঁছে দিন।” (সূরা আল-মায়িদা: ৬৭) রাসুল (স.) বলেছেন, আমার পক্ষ থেকে প্রচার করো ও পৌঁছে দাও যদি তা একটিমাত্র আয়াত হয়। (বুখারি) দাওয়াহ-এর মাধ্যমে মানুষকে এক আল্লাহর প্রতি আহ্বান করা হয়। তাই এটি সর্বশ্রেষ্ঠ আহ্বান। এর মাধ্যমে ইসলামকে সংরক্ষণ করা হয়। মুসলমানদের ইমানি চেতনা অব্যাহত থাকে। দ্বীনের চর্চা ও প্রসার লাভ হয়। সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি লাভ করে এর মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করা যায়। দাওয়াত ইলাল্লাহ বা আল্লাহর প্রতি আহ্বান করা মুমিনের অন্যতম মৌলিক দায়িত্ব। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানবজাতির (কল্যাণের) জন্য তোমাদের আবির্ভাব হয়েছে; তোমরা সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ কর এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কর।” (সূরা আল-ইমরান : ১১০) রাসুল (সা.) বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ হতে নিষেধ করবে। অন্যথায় অচিরেই আল্লাহ তোমাদের শাস্তি দিবেন। তখন তোমরা দোয়া করবে কিন্তু তা কবুল করা হবে না।” (তিরমিযি) তাই বলা যায়, ইসলামে দাওয়াতের গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রফেসর এমএ মান্নানের উদ্ধৃত বিষয়টি উল্লেখ করত ইসলামে এটির…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর