জনাব মমিনুল সাহেবের কর্মকাণ্ড তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ তা চিহ্নিতপূর্বক আলোচনা কর।
উত্তর: জনাব মমিনুল সাহেরের কর্মকান্ডে সৃষ্টির ক্ষতিসাধন রোধ হচ্ছে। যা আমার পাঠ্য বইয়ের উল্লেখিত পরিবেশ সংরক্ষণের দিকটি ফুটে ওঠেছে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন কারণে আমাদের পরিবেশ আজ হুমকির সম্মুখীন। এমন পরিস্থিতিতে পরিবেশ সংরক্ষণে মানুষকেই এগিয়ে আসতে হবে তা না তা হলে পৃথিবীতে একদিন মানুষের অস্তিত্ত্বই বিপন্ন হয়ে পড়বে। আর পরিবেশের যত্ন নেওয়া মানুষের ইবাদতের মধ্যে পড়ে। মানুষের দুই ধরনের ইবাদত রয়েছে। যথাঃ- হাকুল্লাহ ও হাক্কুল ইবাদ। তথাঃ আল্লাহর হক এবং বান্দার হক। পরিবেষের প্রতি যত্নশীল হওয়া বান্দার হকের মধ্যে পড়ে। আল্লাহর সৃষ্টির প্রতিটি জিনিসের প্রতি যত্নশীল হওয়া প্রত্যেকটি মানুষের কর্তব্য। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা পরিবেশ সংরক্ষণে মানুষের মূল দায়িত্ব। এজন্য মানুষ নির্বিচারে গাছ কাটবে না। পাহাড় পর্বত কেটে সমান করবে না।বরং পাহাড়কে তার প্রকৃত অবস্থায় রেখে তাতে প্রচুর গাছ লাগানোর উদ্যোগ নেবে। প্রয়োজনীয় বনভূমি গড়ে তুলবে। পাশাপাশি গড়ে তুলবে সবুজ বাসগৃহ। বসতবাড়ির চারপাশে গাছ লাগাবে। রাসায়নিক বর্জ্য ও অপরিশোন্বিত তেল ছড়িয়ে সাগরের পরিবেশ নষ্ট করবে না। নদীকে শিল্প বর্জ্যের দূষণমুক্ত রাখবে। তার নাব্য রক্ষার ব্যবস্থা নেবে। পরিকল্পিত বনায়ন ও বৃক্ষরোপণ অব্যাহত রেখে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করবে। উদ্দীপকে, জনাব মমিনুল সাহেব ছাত্রজীবন থেকেই বাড়ির পাশে, অনাবাদি জমিতে ও যেখানে খালি জায়গা পায়, সেখানেই ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।সুতরাং বলা যায়, মুমিনুল- এর কর্মকান্ডে পরিবেশ সংরক্ষণের দিকটি ফুটে ওঠেছে
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব মমিনুল সাহেবের কর্মকাণ্ড তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃ…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর