সজিব ও নাসিমের চিন্তা ভাবনা কীসের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা করো।
উত্তর: সজিব ও নাসিমের ইসলামের প্রচার ও প্রসারের জন্য কাজ করার চিন্তা-ভাবনা ইসলামি দাওয়াহর ইঙ্গিত বহন করে।শরিয়তের পরিভাষায়, মানুষকে ইসলাম গ্রহণ ও পালনের জন্য বিভিন্ন পদ্ধতিতে ডাকা বা আহ্বান করাকে ইসলামি দাওয়াহ বা দাওয়াত বলে। দাওয়াতের মাধ্যমে পথভ্রষ্ট মানুষকে সঠিক পথে আনা যায়। এ দাওয়াতের কাজ করার জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে পৃথিবীতে অসংখ্য নবি ও রাসুল প্রেরণ করেছেন। তারা পথহারা মানুষকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। ইসলামের প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার একটা বড় অংশ হয়েছে দাওয়াতের মাধ্যমেই। সজিব ও নাসিমের চিন্তা-ভাবনা ও কাজে এ দাওয়াতের বিষয়টিই ফুটে উঠেছে। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, সজিব ও নাসিম এসএসসি পরীক্ষার পর অবসর সময়ে ইসলামের প্রচার ও প্রসারের জন্য কাজ করতে চায়। তাদের এ কাজটি ইসলামি দাওয়াহর সাথে সাদৃশ্যপূর্ণ। ইসলাম প্রচার ও প্রসারে দাওয়াহর ভূমিকা অপরিসীম। দাওয়াত ও তাবলিগ ইসলামের প্রসারে বিরাট ভূমিকা রেখেছে। পৃথিবীতে এ পর্যন্ত যত নবি-রাসুল এসেছেন তারা সবাই এ দাওয়াতের কাজ করেছেন। সুতরাং বলা যায়, সজিব ও নাসিম অবসরে ইসলামের প্রচার-প্রসারে কাজ করতে চাওয়ার মাধ্যমে ইসলামি দাওয়াহর কাজেই আত্মনিয়োগ করতে চেয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সজিব ও নাসিমের চিন্তা ভাবনা কীসের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর