জনাব আবুল কাসেমের বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে - বিশ্লেষণ কর।
উত্তর: জনাব আবুল কাশেমের বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ রক্ষায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। পরিবেশ সুরক্ষার অন্যতম হাতিয়ার হচ্ছে বৃক্ষ। গাছগাছালি কেটে বনভূমি উজাড় করার ফলে পরিবেশের বিপর্য ঘটে। এজন্য রাসুল (সা.) গাছ-গাছালি লাগানোর ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। রাসুল (সা.) বলেন, "যদি নিশ্চিতভাবে জীন যে, কিয়ামত এসে গেছে তখন হাতে যদি একটি গাছের চারা থাকে, যা রোপণ করা যায় তবে সে চারাটি লাগাবে।” (মুসনাদে আহমাদ)গাছ-গাছালি অক্সিজেন সরবরাহ করে। কার্বনডাই অক্সাইড হ্রাস করে এবং মাটির ক্ষয়রোধ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে।তাই বলা যায়, আবুল কাসেমের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব আবুল কাসেমের বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন …
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর