উদ্দীপকে উল্লিখিত ইসলামপুর গ্রামের মানুষের আচরণে যা ফুটে উঠেছে, তা তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ইসলামপুর গ্রামের মানুষের আচরণে যা ফুটে উঠেছে, তা পাঠ্যবইয়ের ইসলামি ভ্রাতৃত্বের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। ভ্রাতৃত্বের আরবি প্রতিশব্দ হলো উখুওয়াত। পারিভাষিক অর্থে পরস্পরের মধ্যে সম্প্রতি, সৌহার্দ, হৃদ্যতা, আন্তরিকতা ও সুসম্পর্ককেই উখুওয়াত বলে। আর ইসলামি আদর্শে বিশ্বাস ও অনুশীলনের ফলে সেই আদর্শের অনুসারীদের মাঝে যে সম্পর্ক গড়ে ওঠে তাকে ইসলামি ভ্রাতৃত্ব বলে। ইসলামি আদর্শের ওপর গড়ে ওঠা ভ্রাতৃত্ব যেমন মানুষের মনুষ্যত্বকে জাগিয়ে তোলে, তেমনি তা মৌলিক মানবীয় গুণাবলিকেও বিকশিত করে। ইসলামি আদর্শে অনুপ্রাণিত ভ্রাতৃত্ববোধ বিশ্বের মুসলিম সমাজকে এক সুদৃঢ় ঐক্যের বন্ধনে আবদ্ধ করে। ইসলামি ভ্রাতৃত্ব পারস্পরিক কল্যাণকামিতার ওপর প্রতিষ্ঠিত। এখানে এক ভাই অপর ভাইয়ের কল্যাণ কামনা করে। ইসলামি ভ্রাতৃত্বে রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্বের চেয়ে অধিকতর ভালোবাসার প্রকাশ থাকে। -কেননা অন্য কোনো ভিত্তি নয়; বরং শুধু ভালোবাসার ভিত্তিতে ইসলামি ভ্রাতৃত্ব গড়ে ওঠে এবং টিকে থাকে। সুতরাং বলা যায়, উদ্দীপকের ইসলামপুর গ্রামে ইসলামি ভ্রাতৃত্বের ফলেই ঐক্য, সংহতি ও নিঃস্বার্থ আত্মত্যাগের এক অভূতপূর্ব হৃদ্যতার সৃষ্টি হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ইসলামপুর গ্রামের মানুষের আচরণে যা ফুটে উঠেছে, তা …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর