শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে লিটনের কর্মকাণ্ডের পরিণতি ও তা থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ করো।

উত্তর: লিটন অর্থের জন্য পাহাড়ের গাছ কেটে বিক্রি করার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। গাছপালা, পশু-পাখি, নদী-নালা, সাগর, পাহাড়-পর্বত সবকিছুই পরিবেশের অন্তর্ভুক্ত। মানুষের সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের জন্য পরিবেশ সংরক্ষণ ও এর ভারসাম্য রক্ষা করা জরুরি। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। গাছপালা মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন যোগায়। এছাড়া মানুষের খাদ্যের সরবরাহ, বৃষ্টিপাত ঘটানো, ভূমিক্ষয় রোধ, ঝড়-বন্যা মোকাবিলা, আসবাবের কাঠ যোগানো ইত্যাদি নানাভাবে গাছ মানুষের উপকার করে। তাই নির্বিচারে গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা উচিত নয়। অথচ অর্থের লোভে লিটন তা-ই করছে।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, লিটন পাহাড়ের গাছ কেটে বিক্রি করার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে। তার এ কাজের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এভাবে নির্বিচারে বৃক্ষনিধন করা হলে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ঘটবে। গাছ কমে গেলে বায়ুমণ্ডলে কার্বন- ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। এতে পৃথিবীর উষ্ণতা বেড়ে গিয়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে। প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ঠেকাতে হলে নির্বিচারে গাছ না কেটে বরং পরিকল্পিতভাবে বনভূমি রক্ষা ও নতুন বন গড়ে তুলতে হবে। বসতবাড়ির চারপাশেসহ সম্ভাব্য সব জায়গায় পর্যাপ্তসংখ্যক গাছ লাগাতে হবে। এছাড়াও মানুষকে প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গাছ পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য নির্বিচারে গাছ কাটা থেকে বিরত থেকে বরং প্রচুর বৃক্ষরোপণ করতে হবে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে লিটনের কর্মকাণ্ডের পরিণতি ও তা থেকে পরিত্রাণের উপায় বিশ্লে…

উদ্দীপক

সজিব ও নাছিম একই স্কুল হতে এসএসসি পরীক্ষা দিয়েছে। তাদের হাতে প্রচুর অবসর সময় আছে এবং সেই সময়টাকে তারা ইসলামের প্রচার ও প্রসারের জন্য কাজে লাগাতে চায়। তাদের এক বন্ধু লিটন পাহাড়ের গাছ কর্তন করে বিক্রি করার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জনের পথ পেয়ে সে ঐ পথে চলে যায়।

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025

উত্তর

উখুওয়াত শব্দের অর্থ ভ্রাতৃত্ব।

উত্তর

ইসলামি রাষ্ট্রের গঠন ও শাসনকাজ পরিচালিত হয় সম্পূর্ণরূপে কুরআন ও সুন্নাহর বিধিবিধানের ভিত্তিতে। ইসলামি রাষ্ট্রব্যবস্থার মূল উৎস আল কুরআন ও সুন্নাহ। রাষ্ট্রের শাসকরা ইসলামের বিধান তথা কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুসরণ করে শাসনকাজ পরিচালনা করবেন। ইজমা, কিয়াস ইত্যাদির ভিত্তিতে যুগের প্রয়োজনে গৃহীত আইন ইসলামি রাষ্ট্রে চলবে। তবে কুরআন ও সুন্নাহর পরিপন্থি কোনো আইন ইসলামি রাষ্ট্রের জন্য উপযুক্ত নয়। এ ব্যাপারে সতর্ক করে আল্লাহ তায়ালা বলেন, 'যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন পরিচালনা করে না, তারা কাফির' (সুরা আল-মায়িদা: ৪৪)।

উত্তর

সজিব ও নাসিমের ইসলামের প্রচার ও প্রসারের জন্য কাজ করার চিন্তা-ভাবনা ইসলামি দাওয়াহর ইঙ্গিত বহন করে।শরিয়তের পরিভাষায়, মানুষকে ইসলাম গ্রহণ ও পালনের জন্য বিভিন্ন পদ্ধতিতে ডাকা বা আহ্বান করাকে ইসলামি দাওয়াহ বা দাওয়াত বলে। দাওয়াতের মাধ্যমে পথভ্রষ্ট মানুষকে সঠিক পথে আনা যায়। এ দাওয়াতের কাজ করার জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে পৃথিবীতে অসংখ্য নবি ও রাসুল প্রেরণ করেছেন। তারা পথহারা মানুষকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। ইসলামের প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার একটা বড় অংশ হয়েছে দাওয়াতের মাধ্যমেই। সজিব ও নাসিমের চিন্তা-ভাবনা ও কাজে এ দাওয়াতের বিষয়টিই ফুটে উঠেছে। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, সজিব ও নাসিম এসএসসি পরীক্ষার পর অবসর সময়ে ইসলামের প্রচার ও প্রসারের জন্য কাজ করতে চায়। তাদের এ কাজটি ইসলামি দাওয়াহর সাথে সাদৃশ্যপূর্ণ। ইসলাম প্রচার ও প্রসারে দাওয়াহর ভূমিকা অপরিসীম। দাওয়াত ও তাবলিগ ইসলামের প্রসারে বিরাট ভূমিকা রেখেছে। পৃথিবীতে এ পর্যন্ত যত নবি-রাসুল এসেছেন তারা সবাই এ দাওয়াতের কাজ করেছেন। সুতরাং বলা যায়, সজিব ও নাসিম অবসরে ইসলামের প্রচার-প্রসারে কাজ করতে চাওয়ার মাধ্যমে ইসলামি দাওয়াহর কাজেই আত্মনিয়োগ করতে চেয়েছে।

উত্তর

লিটন অর্থের জন্য পাহাড়ের গাছ কেটে বিক্রি করার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। গাছপালা, পশু-পাখি, নদী-নালা, সাগর, পাহাড়-পর্বত সবকিছুই পরিবেশের অন্তর্ভুক্ত। মানুষের সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের জন্য পরিবেশ সংরক্ষণ ও এর ভারসাম্য রক্ষা করা জরুরি। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। গাছপালা মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন যোগায়। এছাড়া মানুষের খাদ্যের সরবরাহ, বৃষ্টিপাত ঘটানো, ভূমিক্ষয় রোধ, ঝড়-বন্যা মোকাবিলা, আসবাবের কাঠ যোগানো ইত্যাদি নানাভাবে গাছ মানুষের উপকার করে। তাই নির্বিচারে গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা উচিত নয়। অথচ অর্থের লোভে লিটন তা-ই করছে।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, লিটন পাহাড়ের গাছ কেটে বিক্রি করার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে। তার এ কাজের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এভাবে নির্বিচারে বৃক্ষনিধন করা হলে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ঘটবে। গাছ কমে গেলে বায়ুমণ্ডলে কার্বন- ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। এতে পৃথিবীর উষ্ণতা বেড়ে গিয়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে। প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ঠেকাতে হলে নির্বিচারে গাছ না কেটে বরং পরিকল্পিতভাবে বনভূমি রক্ষা ও নতুন বন গড়ে তুলতে হবে। বসতবাড়ির চারপাশেসহ সম্ভাব্য সব জায়গায় পর্যাপ্তসংখ্যক গাছ লাগাতে হবে। এছাড়াও মানুষকে প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গাছ পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য নির্বিচারে গাছ কাটা থেকে বিরত থেকে বরং প্রচুর বৃক্ষরোপণ করতে হবে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।