পরিবেশ সংরক্ষণে জনাব 'ঠ' এর ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: পরিবেশ সংরক্ষণে জনাব 'ঠ' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবেশ সংরক্ষণ বলতে প্রাকৃতিক ও নৈসর্গিক বিষয়গুলো প্রকৃত অবস্থা রক্ষা করাকে বোঝায়। এই রক্ষণাবেক্ষণ ব্যাহত হলে সুন্দর ও সুস্থভাবে জীবন বিকশিত করা সম্ভব হয় না এবং বিভিন্ন ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে হয়। বায়ু দূষণ, শব্দ দূষণ, সর্বোপরি পরিবেশ দূষণ রোধ করার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ করা যায় যা জনাব ঠ” এর কর্মকাণ্ডে লক্ষণীয়। উদ্দীপকের জনাব, 'ঠ' অবসর সময়ে রাস্তার পাশে এবং খালি জায়গায় গাছ লাগান এবং এলাকায় যেখানে সেখানে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন। তার এসব কাজ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয়। যার ফলে মানুষ প্রয়োজনীয় অক্সিজেন পায়, জ্বালানী ও কাঠের যোগান এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করতে সক্ষম হয়। পরিবেশ সংরক্ষণের কারণে নদ-নদীর প্রাণপ্রবাহ অব্যাহত থাকে। তাছাড়া পরিবেশ সংরক্ষণ ব্যাহত হলে বৈশ্বিক জলবায়ুতে বিরূপ প্রভাব পড়ে। ফলে মানবজাতি ও প্রাণিকূলের অস্তিত্ব ঝুঁকির মধ্যে পতিত হয়। তাই বলা যায়, পরিবেশ সংরক্ষণে জনাব 'ঠ'-এর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
পরিবেশ সংরক্ষণে জনাব 'ঠ' এর ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর