কোন ভ্রাতৃত্বের প্রভাবে আনিস, রাকেশ ও গৌতম পরস্পর বন্ধুতে পরিণত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: বিশ্ব ভ্রাতৃত্বের প্রভাবে তারা পরস্পর বন্ধুতে পরিণত হয়েছে। পৃথিবীর সব মানুষ একই স্রষ্টার সৃষ্টি এবং একই পিতা-মাতার সন্তান । আদি পিতা হযরত আদম (আ) ও আদি মাতা হযরত হাওয়া (আ) থেকেই আল্লাহ তায়ালা সব মানুষকে সৃষ্টি করেছেন। এ দিক বিবেচনায় পৃথিবীর সব মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এর নাম বিশ্বভ্রাতৃত্ব, যা উদ্দীপকে আনিস, রাকেশ ও গৌতমের পরস্পর বন্ধুতে পরিণত হওয়ার একজন বিষয়টিতে প্রকাশ পেয়েছে। উদ্দীপকের তিনজন ব্যক্তি কাতারের একটি কোম্পানিতে চাকরি করেন। তাদের মধ্যে একজন' মুসলমান, একজন হিন্দু ও একজন বৌদ্ধ রয়েছে। তাদের মধ্যে রয়েছে গভীর ভ্রাতৃত্বের সম্পর্ক। এছাড়া তারা একই বাসায় অবস্থান করে। এ সম্পর্কে বিশ্বভ্রাতৃত্বের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্ব ভ্রাতৃত্ব অনুযায়ী দেশ, ধর্ম, বর্ণসহ কোনো কিছুতে ভেদাভেদ করে না। সব মানুষ একত্রে বসবাস করতে পারে। কারণ এই ভ্রাতৃত্বের বন্ধনে একের প্রতি অন্যের সহানুভূতি ও ভালোবাসা কাজ করে। ফলে কেউ কারো ক্ষতি করতে পারে না। সুতরাং বিশ্ব ভ্রাতৃত্বের প্রভাবে তারা পরস্পর বন্ধুতে পরিণত হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
কোন ভ্রাতৃত্বের প্রভাবে আনিস, রাকেশ ও গৌতম পরস্পর বন্ধুতে পরিণত হয়…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর