ইসলামি ভ্রাতৃত্ব ও বিশ্ব ভ্রাতৃত্বের রূপরেখা কী? উদাহরণসহ লেখ।
উত্তর: ইসলামি ভ্রাতৃত্ব ও বিশ্ব ভ্রাতৃত্বের রূপরেখা নিম্নরূপ : ইসলামি ভ্রাতৃত্ব : ইসলামি ভ্রাতৃত্ব হলো দেশ, ভাষা, বর্ণ, গোত্র, আকার, প্রকৃতি নির্বিশেষে সকল মুসলমান ভাই ভাই। মহান আল্লাহর তাওহিদ এবং মহানবি (সা.)-এর রিসালাত তাদের ইসলামি ভ্রাতৃত্বের যোগসূত্র। অর্থাৎ যারা এক আল্লাহতে বিশ্বাস রাখে, মহানবি (সা.)-কে রাসুল হিসেবে মানে এবং আকাইদের বিষয়সমূহ বিশ্বাস রেখে চলে তারা বিশ্বের যেকোনো অঞ্চলের বাসিন্দা হোক না কেন, তারা পরস্পর ভাই ভাই। আল্লাহ তায়ালা বলেন- “অবশ্যই মুমিনরা পরস্পর ভাই ভাই।” (হুজুরাত : ১০) বিশ্বভ্রাতৃত্ব : বিশ্বের সব মানুষই আদি পিতা হযরত আদম (আ.) ও আদি মাতা হযরত হাওয়া (আ.)-এর বংশধর। সুতরাং বিশ্বের সকল মানুষই পরস্পর ভাই ভাই। একে বিশ্ব ভ্রাতৃত্ব বলে। অর্থাৎ এক আদম ও হাওয়া (আ.) থেকে আগত বলে বিশ্বের সকল মানুষ একে অপরের ভাই ভাই, যা বিশ্ব ভাতৃত্বের রূপরেখা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ইসলামি ভ্রাতৃত্ব ও বিশ্ব ভ্রাতৃত্বের রূপরেখা কী? উদাহরণসহ লেখ।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর