জনাব বারিক মৃধার এরূপ কল্যাণমূলক কাজকে কী নামে অভিহিত করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব বারিক মৃধার কল্যাণমূলক কাজকে 'খিদমতে খালক' নামে অভিহিত করা যায় ৷ খিদমত অর্থ সেবা করা এবং খালক বলতে সৃষ্টিজগৎ ও সৃষ্টিজীব দুটোই বোঝায়। আল্লাহ তায়ালার সব সৃষ্টিই এর অন্তর্ভুক্ত । কাজেই খিদমতে খালক হলো সৃষ্টিজগতের সেবা, সৃষ্টিজীবের পরিচর্যা। পৃথিবীর সবকিছু মানুষের ব্যবহারের জন্য সৃষ্টি করা হয়েছে। তাই এসব সৃষ্টির সুবিধা-অসুবিধা লক্ষ করা মানুষের দায়িত্ব। যার প্রতিফলন জনাব বারিক মৃধার কর্মকাণ্ডে পরিলক্ষিত হয়। উদ্দীপকে জনাব বারিক মৃধা সমাজ সচেতন একজন মানুষ । তিনি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করেন। তিনি নিয়মিত গাছ রোপণ করেন। তার এসব কর্মকাণ্ড খিদমতে খালকের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা খিদমতে খালক হলো আল্লাহর সকল সৃষ্টির পরিচর্যা করা। পশুপাখি, জীবজন্তু, বৃক্ষরোপণ ও সংরক্ষণ সবকিছুই খিদমতে খালকের অন্তর্ভুক্ত। এগুলো আল্লাহর বৈচিত্র্যময় সৃষ্টির একটি বিশেষ দিক। এগুলোর সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ স্বাভাবিক জীবনযাপন ও সংরক্ষণের ওপর প্রাকৃতিক ভারসাম্য নির্ভর করে। এজন্য জীবজন্তু ও পশুপাখির সেবায় মানুষ নিজেকে নিয়োজিত রাখবে এবং অপ্রয়োজনে এদেরকে হত্যা করবে না। পাশাপাশি অপ্রয়োজনে বৃক্ষনিধন থেকে নিজেদেরকে বিরত রাখবে। প্রয়োজনে গাছ কাটলেও সাথে সাথে আবার গাছ লাগিয়ে, তার অভাব পূরণ করতে হবে। এভাবেই সৃষ্টিজগতের সেবা করা সম্ভব । তাই জনাব বারিক মৃধার এরূপ কল্যাণমূলক কাজকে খিদমতে খালক নামে অভিহিত করা যায়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব বারিক মৃধার এরূপ কল্যাণমূলক কাজকে কী নামে অভিহিত করা যায়? ব্য…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর