উদ্দীপকে জিসানের কর্মকাণ্ডের পরিণতি ও তা থেকে রক্ষার উপায় উল্লেখ করো।
উত্তর: জিসানের কর্মকাণ্ডের অর্থাৎ চুরি করে গাছ কাটার ফলে পরিবেশে মারাত্মক বিপর্যয় দেখা দেয়, যার পরিণতি অত্যন্ত ভয়াবহ। চুরি হলো কারো মালিকানাভুক্ত সম্পদ সংরক্ষিত স্থান থেকে গোপনে হাতিয়ে নেওয়া। রাস্তার ধারের গাছ হলো রাষ্ট্রীয় সম্পদ। যার মালিক রাষ্ট্র । আর এ সম্পদ কেউ গোপনে আত্মসাৎ করলে তা চুরি হিসেবে গণ্য হবে। যা জিসানের কর্মকাণ্ডে লক্ষণীয়। উদ্দীপকে জিসান রাতের আঁধারে রাস্তার ধারে গাছ কেটে বিক্রয় করার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করে। তার এরূপ কর্মকাণ্ড চুরির শামিল। তার এ কাজের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। কারণ গাছ মানুষের পরম উপকারী বন্ধু। অক্সিজেন সরবরাহ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক মহামারি ও দুর্যোগ প্রতিরোধ করে গাছপালা মানুষের অপরিসীম উপকার সাধন করে থাকে। কিন্তু অপরিকল্পিতভাবে ও নির্বিচারে গাছ কাটার ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রতিবছর যুক্ত হচ্ছে প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য গ্রিন হাউস গ্যাস। এসব গ্যাসের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়ে বদলে যাচ্ছে জলবায়ু। আর মানবজাতি ও প্রাণিকুলের অস্তিত্ব মারাত্মক ঝুঁকির মধ্যে পতিত হচ্ছে। এসকল সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের ব্যাপক আকারে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে এবং সাধারণ মানুষের মাঝে এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর যারা সরকারি সম্পত্তি চুরি করে আত্মসাৎ করবে, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। সুতরাং আমাদের পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা উচিত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জিসানের কর্মকাণ্ডের পরিণতি ও তা থেকে রক্ষার উপায় উল্লেখ করো।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
(উম্মাহ) শব্দের অর্থ দল বা জাতি।উত্তর
উত্তর
উত্তর