শেয়ারFacebookWhatsApp

জনাব খোদা বকসের এরূপ কর্মকাণ্ডে সমাজে কী ধরনের প্রভাব পড়তে পারে? বিশ্লেষণ করো।

উত্তর: জনাব খোদা বকসের এরূপ কর্মকাণ্ড অর্থাৎ আবাসিক এলাকায় বৃহৎ শিল্প নির্মাণ ও বৃক্ষনিধন সমাজে নেতিবাচক প্রভাব ফেলৱে। গাছ মানুষের মহা উপকারী বন্ধু। গাছপালা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। অক্সিজেন সরবরাহ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জ্বালানি ও কাঠ যোগান দিয়ে এবং প্রাকৃতিক মহামারি ও দুর্যোগ প্রতিরোধ করে গাছপালা মানুষের অপরিসীম উপকার সাধন করে থাকে। কিন্তু অধিক হারে গাছ কাটলে এবং যেখানে সেখানে শিল্প-কারখানা গড়ে তুললে তা পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনে। জনাব খোদা বকসের কর্মকাণ্ডে এরূপ বিষয় লক্ষণীয়। উদ্দীপকে জনাব খোদা বকস একজন শিল্পপতি। তিনি আবাসিক এলাকায় বৃহৎ শিল্প গড়ে তুলেছেন। তাছাড়া গাছ কেটে শিল্পের কাঁচামাল যোগান দেন। তার এমন কর্মকাণ্ডের ফলে পরিবেশে নেতিবাচক প্রভাব পড়বে। কারণ গাছপালা পরিবেশ থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিন্তু যেখানে সেখানে অপরিকল্পিতভাবে শিল্প-কারখানা গড়ে তুললে এবং অধিক হারে গাছ কাটলে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইড ও গ্রিন হাউস গ্যাস বেড়ে যেতে পারে। এসব গ্যাসের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়ে বদলে যায় জলবায়ু। যা মানবজাতি ও প্রাণিকুলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দেয়। আর আবাসিক এলাকায় বৃহৎ শিল্প মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা মানুষের মূল দায়িত্ব, তা না হলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠবে। উপরের আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায়, জনাব খোদা বকসের কর্মকাণ্ডে পরিবেশ সংরক্ষণের ব্যত্যয় ঘটায় তা সমাজে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলবে। তাই আমাদের সকলকেই পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতন হতে হবে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

জনাব খোদা বকসের এরূপ কর্মকাণ্ডে সমাজে কী ধরনের প্রভাব পড়তে পারে? ব…

উদ্দীপক

জনাব বারিক মৃধা সমাজ সচেতন মানুষ। তিনি পশুপাখি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করেন। নিয়মিত বৃক্ষ রোপণ করেন। অন্যদিকে জনাব খোদা বকস একজন শিল্পপতি। তিনি আবাসিক এলাকায় বৃহৎ শিল্প গড়ে তুলেছেন । তাছাড়া গাছ কেটে শিল্পের কাঁচামাল যোগান দেন।

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

উশর শব্দের অর্থ এক দশমাংশ।

উত্তর

মানুষের আদি পিতামাতা আদম (আ) ও হাওয়া (আ) হওয়ায় পুরো মানবজাতি একই উম্মাহ হিসেবে পরিচিত। উম্মাহ অর্থ দল বা জাতি। অর্থাৎ কোনো একটি বিশেষ নীতি, আদর্শ, চিন্তাধারা, সংস্কৃতি ও বিশ্বাসকে কেন্দ্র করে মিলিত ব্যক্তি ও জনগোষ্ঠীকে উম্মাহ বলে। তবে কুরআন মাজিদে উম্মাহকে দুইটি পারিভাষিক অর্থে ব্যবহার করা হয়েছে । একটি হলো প্রত্যেক নবির নিজ নিজ জাতির মানুষ। অন্যটি হলো সমগ্র মানবজাতি । এখানে জাতি হিসেবে মানুষের মধ্যে অভিন্ন সম্পর্ক বিবেচনা করা হয়েছে। কারণ মানুষ আদি পিতামাতা আদম (আ) ও হাওয়া (আ)-এর সন্তান। আল্লাহতায়ালা বলেন, 'মানবজাতি একটি মাত্র উম্মাহ' (সুরা আল-বাকারা: ২১৩)।

উত্তর

জনাব বারিক মৃধার কল্যাণমূলক কাজকে 'খিদমতে খালক' নামে অভিহিত করা যায় ৷ খিদমত অর্থ সেবা করা এবং খালক বলতে সৃষ্টিজগৎ ও সৃষ্টিজীব দুটোই বোঝায়। আল্লাহ তায়ালার সব সৃষ্টিই এর অন্তর্ভুক্ত । কাজেই খিদমতে খালক হলো সৃষ্টিজগতের সেবা, সৃষ্টিজীবের পরিচর্যা। পৃথিবীর সবকিছু মানুষের ব্যবহারের জন্য সৃষ্টি করা হয়েছে। তাই এসব সৃষ্টির সুবিধা-অসুবিধা লক্ষ করা মানুষের দায়িত্ব। যার প্রতিফলন জনাব বারিক মৃধার কর্মকাণ্ডে পরিলক্ষিত হয়। উদ্দীপকে জনাব বারিক মৃধা সমাজ সচেতন একজন মানুষ । তিনি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করেন। তিনি নিয়মিত গাছ রোপণ করেন। তার এসব কর্মকাণ্ড খিদমতে খালকের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা খিদমতে খালক হলো আল্লাহর সকল সৃষ্টির পরিচর্যা করা। পশুপাখি, জীবজন্তু, বৃক্ষরোপণ ও সংরক্ষণ সবকিছুই খিদমতে খালকের অন্তর্ভুক্ত। এগুলো আল্লাহর বৈচিত্র্যময় সৃষ্টির একটি বিশেষ দিক। এগুলোর সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ স্বাভাবিক জীবনযাপন ও সংরক্ষণের ওপর প্রাকৃতিক ভারসাম্য নির্ভর করে। এজন্য জীবজন্তু ও পশুপাখির সেবায় মানুষ নিজেকে নিয়োজিত রাখবে এবং অপ্রয়োজনে এদেরকে হত্যা করবে না। পাশাপাশি অপ্রয়োজনে বৃক্ষনিধন থেকে নিজেদেরকে বিরত রাখবে। প্রয়োজনে গাছ কাটলেও সাথে সাথে আবার গাছ লাগিয়ে, তার অভাব পূরণ করতে হবে। এভাবেই সৃষ্টিজগতের সেবা করা সম্ভব । তাই জনাব বারিক মৃধার এরূপ কল্যাণমূলক কাজকে খিদমতে খালক নামে অভিহিত করা যায়।

উত্তর

জনাব খোদা বকসের এরূপ কর্মকাণ্ড অর্থাৎ আবাসিক এলাকায় বৃহৎ শিল্প নির্মাণ ও বৃক্ষনিধন সমাজে নেতিবাচক প্রভাব ফেলৱে। গাছ মানুষের মহা উপকারী বন্ধু। গাছপালা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। অক্সিজেন সরবরাহ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জ্বালানি ও কাঠ যোগান দিয়ে এবং প্রাকৃতিক মহামারি ও দুর্যোগ প্রতিরোধ করে গাছপালা মানুষের অপরিসীম উপকার সাধন করে থাকে। কিন্তু অধিক হারে গাছ কাটলে এবং যেখানে সেখানে শিল্প-কারখানা গড়ে তুললে তা পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনে। জনাব খোদা বকসের কর্মকাণ্ডে এরূপ বিষয় লক্ষণীয়। উদ্দীপকে জনাব খোদা বকস একজন শিল্পপতি। তিনি আবাসিক এলাকায় বৃহৎ শিল্প গড়ে তুলেছেন। তাছাড়া গাছ কেটে শিল্পের কাঁচামাল যোগান দেন। তার এমন কর্মকাণ্ডের ফলে পরিবেশে নেতিবাচক প্রভাব পড়বে। কারণ গাছপালা পরিবেশ থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিন্তু যেখানে সেখানে অপরিকল্পিতভাবে শিল্প-কারখানা গড়ে তুললে এবং অধিক হারে গাছ কাটলে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইড ও গ্রিন হাউস গ্যাস বেড়ে যেতে পারে। এসব গ্যাসের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়ে বদলে যায় জলবায়ু। যা মানবজাতি ও প্রাণিকুলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দেয়। আর আবাসিক এলাকায় বৃহৎ শিল্প মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা মানুষের মূল দায়িত্ব, তা না হলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠবে। উপরের আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায়, জনাব খোদা বকসের কর্মকাণ্ডে পরিবেশ সংরক্ষণের ব্যত্যয় ঘটায় তা সমাজে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলবে। তাই আমাদের সকলকেই পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতন হতে হবে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।