ফয়েজ ও মনিরের চিন্তাচেতনা ইসলামের কোন নির্দেশের প্রতি ইঙ্গিত বহন করে? সেটির গুরুত্ব ও তাৎপর্য লিপিবদ্ধ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ফয়েজ ও মনিরের চিন্তাচেতনা ইসলামের 'দাওয়াহ' বিষয়টির প্রতি ইঙ্গিত বহন করে। 'দাওয়াহ' শব্দটি আরবি। এর আভিধানিক অর্থ ডাকা বা আহ্বান করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, দ্বীনহারা মানুষকে দ্বীনের দিকে আসার আহ্বান জানানোকে 'দাওয়াহ' বলা হয়। অন্য কথায় 'দাওয়াহ' হাল আল্লাহর হুকুমতে ও পৃথিবীতে তার আহকাম এবং ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে মানুষদেরকে আহ্বান করা। ইসলামি দাওয়াহ-এর গুরুত্ব ও তাৎপর্য। ইসলামি দাওয়াহ অতায় গুরুত্ব ও মর্যাদাপূর্ণ কাজ। এটি নবি-রাসুলদের কাজ। আল্লাহ্ তায়াল পৃথিবীতে যত নবি-রাসুল পাঠিয়েছেন তাঁরা সবাই এ দাওয়াতের কাজ করেছেন। আল্লাহ তায়ালা ও রাসুল (স.) ও আমাদেরকে এ দাওয়াত দানের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, "হে রাসুল! আপনার রবের কাছ থেকে আপনার কাছে যা নাযিল করা হয়েছে তা প্রচার করুন ও পৌঁছে দিন।" (সূরা মায়িদা: ৬৭)। রাসূল (স.) বলেছেন, "আমার পক্ষ থেকে প্রচার করো ও পৌঁছে দাও যদি তা একটি মাত্র আয়াত হয়।" (বুখারি) দাওয়াহ ইসলাম প্রচার ও প্রসারে সর্বাধিক কার্যকর মাধ্যম। দাওয়াহ ছাড়া ইসলাম প্রচারের কার কল্পনাও করা যায় না। কেননা দাওয়াহ মানেই প্রচার। দাওয়াহ-এর মাধ্যমে মানুষকে এক আল্লাহর প্রতি আহ্বান করা হয়। তাই এটি সর্বশ্রেষ্ঠ আহবান। এর মাধ্যমে ইসলামকে সংরক্ষণ কর প্রসার মুসলমানদের ইমানি চেতনা অব্যাহত থাকে। দ্বীনের চর্চা ও জাযায়ামান্ড হয়। সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি লাভ করে এর মাধ্যমে। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করা যায়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ফয়েজ ও মনিরের চিন্তাচেতনা ইসলামের কোন নির্দেশের প্রতি ইঙ্গিত বহন কর…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর