শেয়ারFacebookWhatsApp

জনাব বারিক মৃধার এরূপ কল্যাণমূলক কাজকে কী নামে অভিহিত করা যায়? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব বারিক মৃধার কাজকে সৃষ্টির সেবা বা খিদমতে খালক বলে অভিহিত করা যায়। 'খিদমত' শব্দের অর্থ সেবা। আর 'খালক' শব্দের অর্থ সৃষ্টি বা সৃষ্টজীব। খিদমতে খালক আর সৃষ্টির সেবা। ইসলামি পরিভাষায় আল্লাহ তায়ালার সৃষ্টির আদর- হট লালন-পালন, হেফাজত ও সংরক্ষণ, সৃষ্টির প্রতি সহায়তা, রানুভূতি ও সহন্দয়তা ইত্যাদি প্রদর্শনকে খিদমতে খালক বলে।। এককথায় আল্লাহ তায়ালার সৃষ্টিকূলের প্রতি মানুষের কর্তব্য পালন করাকে খিদমতে খালক বলে। মানুষ যেমন আল্লাহ তায়ালার সৃষ্টি, তেমনি পশুপাখি, জীবজন্তু, গাছপালা, কীটপতঙ্গ, পাহাড়-পর্বত, নদীনালা, আগুন-পানি, চাঁদ-সুরুজ, আলো-বাতাস, জড় ও অচেতন। পদার্থ সবকিছুই আল্লাহর সৃষ্টি। এগুলোর প্রতি মানুষের দায়িত্ব ও কর্তব্য আছে। মানুষের এবং অন্যান্য সৃষ্টির কল্যাণের স্বার্থে পরিবেশ সংরক্ষণে ও সৃষ্টির সেবায় মানুষের দায়িত্ব অনেক। ইসলাম মানুষের ও অন্যান্য সৃষ্টির সেবা ও তাদের সাথে সদয় আচরণ করার নির্দেশ দেয়। জনাব বারিক মৃধার কাজটি খিদমতে খালক বা সৃষ্টির সেবা নামে অভিহিত করা যায়। আমাদেরও উচিত ইসলামের নির্দেশমতো খিদমতে খালকের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে সৃষ্টির সেবায় ব্রতী হওয়া। তাহলে ইহকালীন কল্যাণে ও পরকালীন মুক্তি এবং মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যাবে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

জনাব বারিক মৃধার এরূপ কল্যাণমূলক কাজকে কী নামে অভিহিত করা যায়? ব্যা…

উদ্দীপক

জনাব বারিক মৃধা সমাজ সচেতন মানুষ। তিনি পশুপাখি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করেন। নিয়মিত বৃক্ষরোপণ করেন। অন্যদিকে, জনাব খোদা বকস একজন শিল্পপতি। তিনি আবাসিক এলাকায় বৃহৎ শিল্প গড়ে তুলেছেন। তাছাড়া গাছ কেটে শিল্পের কাঁচামাল যোগান দেন।

Dhaka · 2022

উত্তর

'উশর' শব্দের অর্থ এক-দশমাংশ।

উত্তর

'পুরো মানবজাতি একই উম্মাহ।' উম্মাহ শব্দের অর্থ জাতি। পারিভাষিক অর্থে কোনো একটি বিশেষ নীতি ও আদর্শে বিশ্বাসী সম্প্রদায়কে উম্মাহ বলা হয়। উম্মাহ শব্দটি কুরআন মাজীদে দুটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথমত, উম্মাহ শব্দ দ্বারা সমগ্র মানবজাতিকে বোঝানো হয়েছে। এ অর্থে পৃথিবীর সকল মানুষ একটি জাতি। কোনো একজন মানুষও এ জাতির বহির্ভূত নয়। এ সম্পর্কে মহান আল্লাহ তায়ালা বলেন, "মানবজাতি ছিল একই উম্মাহ' তাদের সুসংবাদ দেওয়ার জন্য এবং সতর্ক করার জন্য আল্লাহপাক নবিগণকে খ করেছেন।" (সুরা বাকারা: ২১৩) সুতরাং উপরোক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে পুরো মানবজাতিই একই উম্মাহ-এর অন্তর্ভূক দ্বিতীয়ত, উম্মাহ শব্দ দ্বারা প্রত্যেক নবির কওম ও অনুসারীদের বোঝানো হয়েছে। সুতরাং প্রত্যেক নবিরই একটি করে স্বতন্ত্র উম্মাহ বা আনসারী ছিল। পরিশেষে বলা যায় যে, উম্মাহ সাধারণ অর্থে সমগ্র প্রনবজাতিকেই বা পুরো মানবজাতিকেই নির্দেশ করে।

উত্তর

জনাব বারিক মৃধার কাজকে সৃষ্টির সেবা বা খিদমতে খালক বলে অভিহিত করা যায়। 'খিদমত' শব্দের অর্থ সেবা। আর 'খালক' শব্দের অর্থ সৃষ্টি বা সৃষ্টজীব। খিদমতে খালক আর সৃষ্টির সেবা। ইসলামি পরিভাষায় আল্লাহ তায়ালার সৃষ্টির আদর- হট লালন-পালন, হেফাজত ও সংরক্ষণ, সৃষ্টির প্রতি সহায়তা, রানুভূতি ও সহন্দয়তা ইত্যাদি প্রদর্শনকে খিদমতে খালক বলে।। এককথায় আল্লাহ তায়ালার সৃষ্টিকূলের প্রতি মানুষের কর্তব্য পালন করাকে খিদমতে খালক বলে। মানুষ যেমন আল্লাহ তায়ালার সৃষ্টি, তেমনি পশুপাখি, জীবজন্তু, গাছপালা, কীটপতঙ্গ, পাহাড়-পর্বত, নদীনালা, আগুন-পানি, চাঁদ-সুরুজ, আলো-বাতাস, জড় ও অচেতন। পদার্থ সবকিছুই আল্লাহর সৃষ্টি। এগুলোর প্রতি মানুষের দায়িত্ব ও কর্তব্য আছে। মানুষের এবং অন্যান্য সৃষ্টির কল্যাণের স্বার্থে পরিবেশ সংরক্ষণে ও সৃষ্টির সেবায় মানুষের দায়িত্ব অনেক। ইসলাম মানুষের ও অন্যান্য সৃষ্টির সেবা ও তাদের সাথে সদয় আচরণ করার নির্দেশ দেয়। জনাব বারিক মৃধার কাজটি খিদমতে খালক বা সৃষ্টির সেবা নামে অভিহিত করা যায়। আমাদেরও উচিত ইসলামের নির্দেশমতো খিদমতে খালকের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে সৃষ্টির সেবায় ব্রতী হওয়া। তাহলে ইহকালীন কল্যাণে ও পরকালীন মুক্তি এবং মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যাবে।

উত্তর

জনাব খোদা বকসের কর্মকাণ্ডগুলো পরিবেশ সংরক্ষণ বিরোধী। জনাব খোদা বকসের এরূপ কর্মকান্ডে সমাজে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে এবং নেতিবাচক প্রভাব পড়বে। সমাজে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে এবং সমাজ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হবে। আবাসিক এলাকায় বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে সেখানে শব্দ ও বায়ু দূষণসহ অন্যান্য বিভিন্ন সমস্যা তৈরি হবে ফলে ঐ আবাসিক এলাকার মানুষ ও আশপাশের পরিবেশে ও প্রতিবেশের ওপর নেতিবাচক ও বিরূপ প্রভাব পড়বে। মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস! করতে পারবে না। ঐ এলাকার জনগোষ্ঠীর লোকেরা বিভিন্ন প্রকার মারাত্মক রোগব্যধিতে আক্রান্ত হবে। তাছাড়া জনাব খোদা বকসের গাছপালা কেটে শিল্পের কাঁচামাল যোগান দেওয়ার ফলে সমাজে বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়বে যেমন- বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে এবং অক্সিজেনের মাত্রা কমে যাবে। ফলে মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় । গাছ কাটার ফলে মাটির ক্ষয় বৃদ্ধি পায়। পশুপাখি ও অন্যান্য প্রাণীর খাদ্য ও বাসস্থান সংকট দেখা দেয় যার ফলে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান প্রকৃতি থেকে হারিয়ে যাবে যার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব গিয়ে মানুষ ও তাদের সমাজের ওপর পড়বে। সুতরাং মানবসমাজকে বসবাসের উপযোগী রাখতে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য সচেষ্ট থাকতে হবে। জনাব খোদাবকসের মতো এরূপ কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে এবং অন্যদেরকেও এ ব্যাপারে সচেতন করতে হবে। তাহলে প্রকৃতি ও পরিবেশ ঠিক থাকবে। আর প্রকৃতি ও পরিবেশ যথাযথভাবে সংরক্ষণ করা থেকে মানুষের জীবনে ও তার ইতিবাচক প্রভাব পড়বে। মানুষ সুস্থ ভাবে বেঁচে থাকার উপাদান পাবে ।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।